দেশে ফিরে বিমানবন্দরেই আটক সাদ্দাম – বর্ণমালা টেলিভিশন

দেশে ফিরে বিমানবন্দরেই আটক সাদ্দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৩১ 149 ভিউ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সৌদি আরব থেকে দেশে ফেরার সময় সোমবার দিবাগত মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করে। সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলা সদরের জামাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামস উদ্দিন ইলিয়াস। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মোট চারটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপন করেন। তাই তাকে আটক করতে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়েছিল। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামস উদ্দিন ইলিয়াস আরও জানান, ‘আজ ভোর ৪টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেফতারের বিষয়টি আমাদের জানানো হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার