এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ জুলাই, ২০২৫
৯:৩৪ পূর্বাহ্ণ
109 ভিউ

এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৯:৩৪ 109 ভিউ
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় জাতীয় পাটির চেয়ারম্যানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না। এনসিপির সাথে এই সরকারের ওতপ্রোত সম্পর্কে আছে এবং এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ গোছানো হয়েছে। ফলে নির্বাচনে এনসিপিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।’ জাপা মহাসচিব বলেন, ‘সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মবের কারণে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট হচ্ছে। একইসাথে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারায় নিবন্ধিত দলগুলো রাজনৈতিক মিটিং মিছিল করতে পারছে না।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা ও সুশাসন দিতে পারবে। বাংলাদেশে ২২ লাখ নতুন চাকরি হারিয়ে গেছে। ২৮ লাখ লোক হতদরিদ্র হয়েছে। জাতীয় পার্টি এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেবে। জাতীয় পার্টি কীভাবে মানুষ কর্মক্ষম হবে এবং চাকরি পাবে ও নিরাপদে থাকবে সেই ব্যবস্থা নিশ্চিত করবে।’ শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সঙ্গে বেঈমানি করে। এ কারণেই জাতীয় পার্টি ৭ বার ভাঙছে। কিন্তু তৃণমূল নেতা–কর্মীরা সব সময় জাতীয় পার্টির সঙ্গেই ছিল। তারা কখনোই জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যাননি।’ তিনি বলেন, ‘১৪ থেকে ২৪ আমরা স্বাভাবিক গণতন্ত্র বলতে পারিনি। এই অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটের ফলাফল করেছি তা টু রিফলেকশন না। আমরা অস্বীকার করি না আমাদেরও সিদ্ধান্তের কিছু ভুল ছিল। আমরা জনগণের হত্যাকাণ্ডে কখনো সায় দেইনি। কোনো লাগ স্কেল দুর্নীতি করিনি। আমাদের কারও বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই। কোনো চাঁদাবাজিও আমরা করি নাই। সঠিক রাজনীতি জনগণের সামনে তুলে ধরব।’ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির রংপুর মহানগর শাখার সভাপতি সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জেলা ও মহানগরের নেতারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে