ভারতের কমিউনিস্ট পার্টির নেতা হত্যার প্রতিবাদে সভা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ জুলাই, ২০২৫
১০:২৫ পূর্বাহ্ণ
132 ভিউ

ভারতের কমিউনিস্ট পার্টির নেতা হত্যার প্রতিবাদে সভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:২৫ 132 ভিউ
ভারতের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সাধারণ সম্পাদক মাওবাদী নেতা শহীদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। শুরুতেই অপারেশন কাগারে (ধরে নিয়ে হত্যা) শহীদ ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে অন্যায় যুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ কমরেড বাসবরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ এবং প্রতিবাদসভা শুরু হয়। মাওবাদী কবি হাসান ফকরীর সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সদস্য সচিব আফজালুল বাশার, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের স্টিয়ারিং কমিটির সদস্য রঘু অভিজিৎ রায়, শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সদস্য সৈয়দ আবুল কালাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক নাঈম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ভারতে অভিযান অপারেশন কাগারের মাধ্যমে মাওবাদী রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হচ্ছে। গত বছরের জানুয়ারি থেকে চালিত এই সামরিক অভিযান দ্বারা ৪০০ জনেরও অধিক মাওবাদী নেতাকর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হয়েছে। ২০২৬ এর ৩১ মার্চের মধ্যে মাওবাদ মুক্ত ভারত করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই ধারাবাহিকতায় এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, মাওবাদীদের নেতৃত্বে আদিবাসীদের জল-জমি-জঙ্গল রক্ষার আন্দোলন গড়ে উঠেছে। সরকার তাদের এই ন্যায্য আন্দোলনকে কঠোর হস্তে দমন করে, আদিবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকারী বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করার স্বার্থেই একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। মোদি সরকার কর্তৃক চালিত এই সামরিক অভিযান অবিলম্বে অপারেশন কাগার বন্ধ করার দাবি ও ভারতসহ সারা বিশ্বের শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-ছাত্র-বুদ্ধিজীবীসহ সকল জনগণকে এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে