৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬
৫:২৪ পূর্বাহ্ণ
34 ভিউ

৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ | ৫:২৪ 34 ভিউ
নাটোরে নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের শাটারিং খোলার সময় পড়ে গিয়ে জুলাইয়ে নিহত ইয়াসিন আলীর পিতা ফজের আলীর মৃত্যু হয়েছে। ৩০শে আগস্ট, রোববার বিকেলে নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজের আলীর ছেলে ইয়াসিন আলী ২০২৪ সালের ৫ই আগস্ট সন্ধ্যায় নাটোর সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটার বাড়িতে লুটপাটের পর আগুন দিতে গিয়ে নিহত হন। পরে তার নাম উঠে জুলাইর “শহীদ” তালিকায়। তালিকায় ছেলের নাম ওঠার পর ইউনূস সরকারের সময় বড় অঙ্কের আর্থিক সহায়তা ও মাসিক ভাতা তুলছিল ফজের আলীর পরিবার। সেই অর্থে জমিজমা ক্রয়সহ বিভিন্ন সুবিধা ভোগ করছিল পরিবারটি। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, দুপুরে ফজের আলী নিজের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাঠের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ট্যাংকের মধ্যে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। ফজের আলীকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স