চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। – বর্ণমালা টেলিভিশন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ August, ২০২৬ | ৫:১৫ 125 ভিউ
উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়স্থ আম গবেষণার সামনে সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের (সাবে অর্থসচিব) মোঃ নাসিরুল ইসলাম, অনলাইন পত্রিকা দৈনিক ডোনেট বাংলাদেশ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মোঃ শাহীন আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক নাসিম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রাজা বাবু, প্রধান উপদেষ্টা ও দৈনিক আমার সংগ্রামের প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, সাদরুল ইসলাম (সানি) যুগ্ম মহাসচিব ও দৈনিক বাংলা নবকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ ইমাম হাসান জুয়েল, অর্থসচিব মো. আবুল কাশেম, তথ্য ও প্রচার সম্পাদক মো. মাহিদুল ইসলাম ফরহাদসহ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি মানুষের কথা বলার, সত্য তুলে ধরার এবং সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখার একটি মহান দায়িত্ব। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠতা ও ন্যায়নীতির প্রতি অবিচল থাকতে হবে। তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তার, গুজব ও অপতথ্যের প্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বর্তমানে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা ও মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত নয়, সত্য ও মানুষের স্বার্থই সাংবাদিকতার মূল শক্তি হওয়া উচিত। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন গত ছয় বছর যাবত সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অনিয়মের চিত্র আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়। বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল শ্রমিকদের উপর হামলার ভিডিও করায় পিটিয়ে শ্রমিকহত্যা; এই মৃত্যুর দায়ও আওয়ামীলীগের উপর চাপালো সরকার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে কার্যক্রম বন্ধ মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ভিডিও পাঠিয়ে টাকা আদায়ের অভিযোগ দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন মধ্যবর্তী নির্বাচনে জয়ের জোর চেষ্টা চলছে: ট্রাম্প বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্কবার্তা