সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬
৪:৫৮ পূর্বাহ্ণ
8 ভিউ

সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৫৮ 8 ভিউ
চা পান শেষে রাস্তার পাশে শান্তভাবে দাঁড়িয়ে ছিলেন ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা। কোনো তর্ক নয়, কোনো পূর্ববিরোধ নয়—হঠাৎ এক আঘাতে নিভে গেল লাল-সবুজ পতাকা ছিনিয়ে আনা বীরের প্রাণ। কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী তোতাকে (৮০) ছুরিকাঘাতে হত্যা করেছে জলিল নামে এক ব্যক্তি। আজ ১৮ই সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯টার দিকে সংঘটিত এই নৃশংস ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালের চা শেষ করে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা রোস্তম আলীর ওপর কোনো কারণ ছাড়াই হঠাৎ চড়াও হন জলিল। ধারালো ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এই প্রবীণ মুক্তিযোদ্ধা। উপস্থিত প্রতিবেশীরা তাকে রক্ষায় ছুটে আসার আগেই তিনি ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধাওয়া করে আটক করে এবং পুলিশে সোপর্দ করে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, চর হরিকেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে অবাধে মাদকের বিস্তার ঘটছে। মাদকাসক্তদের দৌরাত্ম্যে চুরি, ছিনতাই এবং সামাজিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে। কোনো উসকানি ছাড়াই একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকে এভাবে প্রাণ দিতে হওয়া এলাকায় ছড়িয়ে পড়া মাদকের বিষবৃক্ষের সরাসরি পরিণতি বলে দাবি তাদের। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি পুরো এলাকাকে মাদকমুক্ত করতে জোরদার পুলিশি অভিযানের দাবি জানিয়েছেন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক