নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
‘নতুন বাংলাদেশে’ বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও মাঠপর্যায়ের চিত্র তা সায় দিচ্ছে না। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে উঠে এসেছে উল্টো চিত্র, যা সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনদুর্ভোগের চিত্র তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করায় যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাকিবুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন বলে এনসিপি ও জামায়াত-শিবির, বিএনপির সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন।
সাম্প্রতিক ভিডিওটিতে তিনি দেশজুড়ে চলমান বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরেছিলেন।
নাগরিকদের দৈনন্দিন জীবনের সত্য চিত্র তুলে ধরার পরই ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে আটক করা হয়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাক রুদ্ধ করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই শিক্ষকের বিরুদ্ধে নীতি-নৈতিকতা পরিপন্থী কনটেন্ট তৈরির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।
উপজেলা এনসিপির সদস্য সচিব আলামিন হোসেন আকাশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ৫ই আগস্ট সংক্রান্ত মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা কনটেন্ট তৈরির অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
একজন স্কুল শিক্ষককে এভাবে গ্রেপ্তারের ঘটনায় শিক্ষকসমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি মুক্ত চিন্তার ওপর সরাসরি হামলা।
সব মহল থেকে অবিলম্বে সহকারী শিক্ষক মো. রাকিবুল আলম মামুনের নিঃশর্ত মুক্তি এবং ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়েছে।
