হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬
৫:১৯ পূর্বাহ্ণ
9 ভিউ

হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১৯ 9 ভিউ
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক মহড়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক প্রাণ হারিয়েছেন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বুধবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করা হয়েছে। ​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে হাটহাজারীর ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের অনুশীলনের সময় আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আশঙ্কাজনকভাবে আহত ওই সেনা কর্মকর্তাকে দ্রুত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়েছে। ​ কোনো রণাঙ্গন বা শত্রুপক্ষের হামলা নয়—নিজেদের নিরাপদ ফায়ারিং রেঞ্জেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা দেশের সামরিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ট্যাঙ্কটির কোনো যান্ত্রিক বা কারিগরি গুরুতর ত্রুটি ছিল কি না, কিংবা এতে ব্যবহৃত গোলাবারুদের মান ও উৎস কী ছিল—তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে, ব্যবহৃত গোলাবারুদ কোনো নির্দিষ্ট দেশ থেকে আমদানি করা হয়েছিল কি-না এবং পাকিস্তান থেকে আমদানি করা কোনো গোলাবারুদ কি এই অনুশীলনে ব্যবহৃত হয়েছিল কি-না? সেই বিষয়টিও সামনে আসছে। ​পাশাপাশি, মহড়াকালীন নিরাপত্তা প্রটোকল বা অপারেশনাল ব্যবস্থাপনায় কোনো শিথিলতা ছিল কি না, তা-ও খতিয়ে দেখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ​আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ ও কারিগরি ত্রুটি অনুসন্ধানে ইতিমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ