নিউজ ডেক্স
আরও খবর
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ
কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে
জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!
জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!
কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!
অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী!
বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!
সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর গলায় ফাঁস দেয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে হোটেল কক্ষে ভিডিওকাণ্ডে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ রুমে প্রবেশ করবে।
তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এবিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি- বলেন ডিসি।
গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।
যদিও জামায়াতে ইসলামের তরফ থেকে মরিয়মকে ইসলামিক বিধি মেনে বিয়ে করার প্রমাণ হিসাবে কাবিননামা হিসাবে হাজির করা হয় ঘটনার পরে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত মরিয়মের বায়োডাটা অনুযায়ি দেখা যায় মরিয়ম অপ্রাপ্তবয়ষ্কা ছিলেন। সরকারী চাকরির সুপারিশ এর জন্য তিনি উক্ত জামায়াত নেতার কাছে এসেছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]