যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ September, ২০২৬
৪:৫৫ am
98 ভিউ

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৬ | ৪:৫৫ 98 ভিউ
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ এক লিখিত বিবৃতিতে বাংলাদেশে পরিচালিত তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে দেওয়া এক রায়ের তীব্র নিন্দাজ্ঞাপন করেছে। গত ১৫ই সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বিচারিক প্যানেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেন। মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময়কার কথিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত। সংগঠনটি জানায়, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, রায়টি আসামিদের অনুপস্থিতিতে দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। সংগঠনের নেতারা মনে করেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী পরিস্থিতি—যেমন ব্যাপক গ্রেপ্তার ও সম্পত্তি বাজেয়াপ্তকরণ—এই রায়কে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিবৃতিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ কয়েকটি দাবি উত্থাপন করে: মৃত্যুদণ্ডের রায় অবিলম্বে স্থগিত করা স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারিক পুনর্বিবেচনা নিশ্চিত করা অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার প্রথা বন্ধ করা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলসহ আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা বিবৃতিতে সংগঠনের সভাপতি প্রকৌশলী জিয়া করিম এবং সাধারণ সম্পাদক ড. আনজুমান ইসলাম স্বাক্ষর করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”