৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত

৩১ আগস্ট, ২০২৬ | ৫:২৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

নাটোরে নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের শাটারিং খোলার সময় পড়ে গিয়ে জুলাইয়ে নিহত ইয়াসিন আলীর পিতা ফজের আলীর মৃত্যু হয়েছে। ৩০শে আগস্ট, রোববার বিকেলে নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজের আলীর ছেলে ইয়াসিন আলী ২০২৪ সালের ৫ই আগস্ট সন্ধ্যায় নাটোর সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটার বাড়িতে লুটপাটের পর আগুন দিতে গিয়ে নিহত হন। পরে তার নাম উঠে জুলাইর “শহীদ” তালিকায়। তালিকায় ছেলের নাম ওঠার পর ইউনূস সরকারের সময় বড় অঙ্কের আর্থিক সহায়তা ও মাসিক ভাতা তুলছিল ফজের আলীর পরিবার। সেই অর্থে জমিজমা ক্রয়সহ বিভিন্ন সুবিধা ভোগ করছিল পরিবারটি। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, দুপুরে ফজের আলী নিজের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাঠের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ট্যাংকের মধ্যে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। ফজের আলীকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে।