নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা – বর্ণমালা টেলিভিশন

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৬ | ৫:০২ 113 ভিউ
জুলাইর সঙ্গে সম্পৃক্ত দাবি করে রাজধানীজুড়ে সামাজিক ও রাজনৈতিক প্রভাব বলয় তৈরির অভিযোগ উঠেছে আ ন ম আয়াসের বিরুদ্ধে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, ব্যক্তিস্বার্থ উদ্ধার, নারী নেতৃত্বের প্রতি অসৌজন্যমূলক আচরণ, মব-তৎপরতা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের মতো বহুবিধ বিতর্কে এখন তিনি আলোচনার কেন্দ্রে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে আয়াসের এক ঘনিষ্ঠ বন্ধু তার অতীত ও বর্তমানের অনেক গোপন তথ্য প্রকাশ করেছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি জানান, আয়াসের প্রকৃত বা পূর্বপরিচিত নাম ছিল ‘উজ্জ্বল’। পুরো নাম- মো. আল উজ্জ্বল আহমদ। তিনি একজন সাজাপ্রাপ্ত এবং পুলিশের ওয়ারেন্টভূক্ত আসামি। ঢাকায় আসার পর নিজের অতীত আড়াল করতেই তিনি ‘আ ন ম আয়াস’ নামে নতুন এক পরিচিতি গড়ে তোলেন। জুলাই পরবর্তী পরিস্থিতিতে এই আন্দোলনকে নিজের সুবিধার ঢাল হিসেবে ব্যবহার করে নিজের অবস্থান শক্ত করার জোড় চেষ্টা চালাচ্ছেন তিনি। অভিযোগকারীর দেওয়া তথ্যানুযায়ী, আ ন ম আয়াসের মূল হাতিয়ার সংঘবদ্ধ দলবল বা ‘মব’। তিনি ও তার দোসররা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শন, প্রভাব বিস্তার এবং জোরপূর্বক চাঁদাবাজি চালিয়ে আসছেন। জুলাইর সঙ্গে যুক্ত থাকার ভুয়া বা অতিরঞ্জিত ভাবমূর্তিকে পুঁজি করে তিনি এসব অপরাধী কার্যক্রমের সুরক্ষা নিচ্ছেন। পাশাপাশি, আয়াস দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মারাত্মক মাদকাসক্তিতে ডুবে আছেন বলেও তার ওই ঘনিষ্ঠ বন্ধু নিশ্চিত করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের