যুক্তরাষ্ট্রে বিমান ছিটকে পড়ে নিহত ১ – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রে বিমান ছিটকে পড়ে নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৫ 126 ভিউ
মাঝারি আকারের একটি বিজনেস বিমান রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়ে পার্কিং করে রাখা আরেকটি বিমানের ওপর আড়ছে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে কতৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে। সোমবার (১০ই ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, দুই বিমানের মধ্যে ঘটা দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছে। তিনি আরও বলেন, আহত চারজনের মধ্যে একজন বিমানের মধ্যে আটকা পড়েছিল। তাকে উদ্ধারের কাজ চলছে। বাকী তিনজনকে একটি হাসপাতালে নেয়া হয়েছে। কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে আরেকটির ওপর আছড়ে পড়েছে সে সম্পর্কে তিনি কিছু জানায়নি। ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খুঁজতে তদন্ত করা হচ্ছে। রানওয়েতে অবতরণের সময় লিয়ারজেড ৩৫এ বিমান ছিটকে গিয়ে গলফস্ট্রিম ২০০ জেট বিমানের ওপর আড়ছে পড়ে। এই ঘটনা এমন সময় ঘটল, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি