মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫ – বর্ণমালা টেলিভিশন

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৪৫ 123 ভিউ
মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের ইয়েসাগিও টাউনশিপে সামরিক জান্তার একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সদ্য বিবাহিত প্রতিরোধযোদ্ধা ও তার স্ত্রীও ছিলেন। গত বৃহস্পতিবার ইয়েসাগিও শহর থেকে প্রায় ১১ মাইল দক্ষিণে মাউক কা লান গ্রামে একটি স্কুলে প্যারামোটর থেকে বোমা নিক্ষেপ করে সেনাবাহিনী। এতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত ও আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজন ১৬ বছরের মেয়ে এবং একজন ২৪ বছর বয়সী যুবক রয়েছে। প্রতিরোধ দলের একজন মুখপাত্র জানান, ওই সময় গ্রামে কোনো ধরনের লড়াই চলছিল না। ধারণা করা হচ্ছে, সেনাবাহিনী স্কুলটিকে লক্ষ্যবস্তু করেছিল। কারণ তারা সন্দেহ করছিল, স্কুলটি প্রতিরোধ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে প্রতিরোধ দল নিশ্চিত করেছে যে স্কুলে কোনো যোদ্ধা অবস্থান করছিল না। এ ঘটনার দুই দিন আগেও ইয়েসাগিও শহরের দক্ষিণে কান বেইত গ্রামে জান্তা বাহিনীর গোলাবর্ষণে চারজন নিহত হয়। এই হামলায়ও একজন প্রতিরোধ যোদ্ধা ও তার সদ্য বিবাহিত স্ত্রী মারা যান। এ ছাড়া আরও চারজন আহত হন। স্থানীয় সূত্র জানায়, রাত ১০টা ৩০ মিনিটে দুটি গোলা নিক্ষেপ করা হয়। প্রথম গোলাটি একটি মঠের পাশের বাড়িতে আঘাত হানে এবং দ্বিতীয় গোলাটি বিস্ফোরণের পর আগুন নেভাতে আসা লোকজনকে আঘাত করে। নিহতদের মধ্যে ছিলেন একজন ৩২ বছর বয়সী নারী শিক্ষক, ১৭ বছর বয়সী কিশোর, ২০ বছর বয়সী প্রতিরোধ যোদ্ধা এবং তার ২৪ বছর বয়সী স্ত্রী। স্থানীয়রা আরও জানান, শহরের কেন্দ্রে তিনটি জান্তা ব্যাটালিয়নের ঘাঁটি থাকলেও পুরো ইয়েসাগিও টাউনশিপের নিয়ন্ত্রণ মূলত প্রতিরোধ যোদ্ধাদের হাতে। শহরের বাইরে বেশিরভাগ গ্রামেই তারা সক্রিয়। এ ছাড়া জুলাইয়ের শুরুতে জান্তার রসদ বহনকারী কনভয়ের ওপর প্রতিরোধ বাহিনী মাইন হামলা চালায় এবং খাদ্য সরঞ্জাম জব্দ করে। মিয়ানমারে চলমান সংঘর্ষে সাধারণ নাগরিকদের প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। সূত্র : মিয়ানমার নাউ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য