এফ৩৫ বিমানের নতুন চালান পেল ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

এফ৩৫ বিমানের নতুন চালান পেল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১১:৩০ 137 ভিউ
মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন থেকে কেনা তিনটি এফ-৩৫ বিমান নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ফলে ইসরাইলের কেনা ৫০টি এফ-৩৫ বিমানের মধ্যে ৪২টিই এখন তেল আবিবে। এক প্রতিবেদনে রোববার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনটি বিমান আসলে গত সপ্তাহে এসে পৌঁছেছে। কিন্তু ইসরাইলের ২৫টি এফ-৩৫ বিমান থেকে ৫০টি এফ-৩৫ বিমানে উন্নীত করার জন্য দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে রোববার এই ঘোষণা দেওয়া হলো। জেরুজালেম পোস্ট জানতে পেরেছে যে আরও দুই মাসের মধ্যে আরও তিনটি বিমান সরবরাহ করা হবে। বাকি তিনটি ২০২৫ সালের শেষের দিকে এবং শেষ দুটি ২০২৬ সালে সরবরাহ করা হবে। ২০২৩ সালে, ইসরাইল, মার্কিন সরকার এবং লকহিড মার্টিন ২৫টি অতিরিক্ত এফ-৩৫ বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। আর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই প্রক্রিয়ার অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়। জেরুজালেম পোস্ট বলছে, এফ৩৫-এর প্রথম-তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ শুরু হবে ২০২৭ সালে। ইসরাইল ২০১০ সালে এফ২৫ প্রোগ্রামে স্বাক্ষর করে এবং তাদের এফ৩৫ প্রোগ্রামটি ২০১৭ সালে কার্যকর হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে