নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি গ্রেফতার, থানা ঘেরাও – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫
১০:২১ পূর্বাহ্ণ
141 ভিউ

আরও খবর

নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি গ্রেফতার, থানা ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:২১ 141 ভিউ
নাশকতার মামলায় নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে আনোয়ার হোসেনকে গ্রেফতারের পরপরই তার মুক্তির দাবিতে নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিক্ষোভ করে খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা। তাকে মুক্তি না দিলে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা। এরইমধ্যে দলটির নেতাকর্মীরা আগামীকাল মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। যদিও রাত এগারোটা পর্যন্ত পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, আমাদের খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন। তাকে আওয়ামী লীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেফতার করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তার মুক্তি দাবি করছি। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, রোববার (১১ মে) সুমন মিয়া নামে ইউনিয়ন তাঁতীদলের এক নেতা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৯৩ নাম্বার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে