সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করায় ব্যবহৃত ‘বটি’ উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫
৯:৪৪ পূর্বাহ্ণ
147 ভিউ

আরও খবর

সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করায় ব্যবহৃত ‘বটি’ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৪৪ 147 ভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করায় ব্যবহৃত ‘বটি’ উদ্ধার করা হয়েছে। ঘাতক আসামি ইয়াছিনের ত‌থ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত এই অস্ত্র উদ্ধার করে পুলিশ। সোমবার নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার ভিকটিমদের বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে তা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি বলেন, আসামি ইয়াছিনকে রিমান্ডে জিজ্ঞেসাবাদ করা হলে সে হত্যায় ব্যবহৃত ‘বটির’ সন্ধান দিলে আমরা আজ পুকুর থেকে তা উদ্ধার করি। এর দুইদিন আগে আমাদের টিম রক্তমাখা ব্রিফকেস ভর্তি কাপড় উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আসামি অন্য দুই আসামির সম্পৃক্তার স্বীকারোক্তি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলে, না সে একাই এই হত্যা করেছে বলে আমার কাছে জানিয়েছে। নিহতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫) তার ছোট বোন লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিব (৩)। জানা গেছে, চারদিন নিখোঁজ থাকার পর গত ১১ এপ্রিল দুপুর নিজেদের বসতবাড়ির সামনে নিহতদের খন্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৃতদের উদ্ধার করার অল্প কিছুক্ষণের মধ্যে মৃত লামিয়ার স্বামী ঘাতক ইয়াছিনকে (২৩) আটক করতে সক্ষম হয়। পরে তাৎক্ষণিকই প্রশাসনের কাছে হত্যার বিষয়ের স্বীকারোক্তি দেন অভিযুক্ত। এ দিন রাতেই লামিয়া ও স্বপ্নার বোন মুনমুন বাদী হয়ে নিহত লামিয়ার স্বামী ইয়াসিন (২৪), ইয়াছিনের পিতা মো. দুলাল (৫০) এবং তার বোন মোসা. শিমু (২৭) আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক