নিউজ ডেক্স
আরও খবর
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত
কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড
আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম
পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক
সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক
আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে শতক হাঁকিয়ে টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটার হিসেবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার নিউ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ কীর্তি গড়েন তিনি।
বাঁহাতি এই ব্যাটার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে, যিনি ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে শতক করেছিলেন। চলতি বছরের শুরুতে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সমান ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনও।
তবে টি-২০ ক্রিকেটে সার্বিক বিচারে দ্রুততম শতকের রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে, যিনি মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন।
তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত এদিন টসে হেরে ব্যাট করতে নামে। শুরু থেকেই আফগান বোলারদের ওপর তান্ডব চালান অভিষেক।
আক্রমণাত্মক এই ওপেনার ছক্কা মেরে ৯৯ রানে পৌঁছান এবং এরপর এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন। শতক হাঁকানোর পর তিনি মাঠে ধ্যান করার ভঙ্গিতে উদযাপনে মাতেন।
অবশেষে লেগ স্পিনার রশিদ খানের বলে আউট হওয়ার আগে তিনি ৩৪ বলে ১০৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। ২৬ বছর বয়সী এ ব্যাটারের এই বিস্ফোরক ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কার মার, যা ভারতকে বিশাল সংগ্রহের পথে এগিয়ে নেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]