নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি গ্রেফতার, থানা ঘেরাও
নাশকতার মামলায় নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে আনোয়ার হোসেনকে গ্রেফতারের পরপরই তার মুক্তির দাবিতে নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিক্ষোভ করে খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা। তাকে মুক্তি না দিলে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা।
এরইমধ্যে দলটির নেতাকর্মীরা আগামীকাল মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। যদিও রাত এগারোটা পর্যন্ত পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, আমাদের খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন। তাকে আওয়ামী লীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেফতার করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তার মুক্তি দাবি করছি।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, রোববার (১১ মে) সুমন মিয়া নামে ইউনিয়ন তাঁতীদলের এক নেতা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৯৩ নাম্বার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
