সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫
৭:০৮ পূর্বাহ্ণ
129 ভিউ

আরও খবর

সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৮ 129 ভিউ
বগুড়ায় সিভিল সার্জন অফিসে নতুন সিভিল সার্জন যোগদান করলেও বগুড়া থেকে সদ্য বদলিকৃত সিভিল সার্জন না গিয়ে বগুড়াতেই তার বদলি স্থগিতের জন্য চেষ্টা চালাচ্ছেন। দুইজন সিভিল সার্জন নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে জেলা স্বাস্থ্যসেবা অফিসের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৪ সেপ্টেম্বর বগুড়া জেলা সিভিল সার্জন ডা. এ কেএম মোফাখখারুল ইসলামকে সিভিল সার্জন হিসেবে মানিকগঞ্জ জেলায় এবং মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশীদ আলমকে বগুড়া সিভিল সার্জন হিসেবে যোগদান করতে বলা হয়। ওই প্রজ্ঞাপনে স্ব স্ব কর্মস্থলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ডা. খুরশিদ আলম বগুড়া সিভিল সার্জন অফিসে যোগদান করতে এলে সিভিল সার্জন মোফাখখারুল ইসলামকে তিনি পাননি। এছাড়াও সেখানকার কিছু চিকিৎসক নেতৃবৃন্দ তাকে যোগদানে বাধা দেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পরে ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় পরিচালক অফিসে যোগাযোগ করে সেখানে যোগদান করেন। তবে এখন পর্যন্ত তাকে দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সিভিল সার্জনের পদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক অফিসে দুই কর্মকর্তা নিয়ে জেলার ডাক্তারদের মধ্য বিভেদ তৈরি হয়েছে। বগুড়ায় এখন কোন সিভিল সার্জন আছেন এ ব্যাপারে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. নূর এ সাদিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডা. খুরশিদ আলম সিভিল সার্জন হিসেবে দপ্তরে আসছেন এবং কাজ করছেন। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডা. খুরশিদ আলম সিভিল সার্জন হিসেবে যোগাদান করলেও এখনও তাকে ডা. মোফাখখারুল ইসলাম অফিসিয়ালি দায়িত্ব হস্তান্তর করেননি। এই নিয়ে চিকিৎসকরা এক বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন। এ ব্যাপারে বগুড়ায় সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. খুরশিদ আলমের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়। অন্যদিকে ডা. এ কেএম মোফাখখারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো মানিকগঞ্জে যোগদান করেননি। তার বদলির আদেশ স্থগিত করার জন্য তিনি চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে