সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬
৫:২২ পূর্বাহ্ণ
29 ভিউ

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ | ৫:২২ 29 ভিউ
দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির নেতা ও ক্রিকেটার সাকিব আল হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ করে প্রশ্নত্তোর পর্বে যুক্ত থাকেন তিনি। এই সংবাস সম্মেলনের পর পরই তার মাগুরার বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি ও জামায়াতের কর্মীরা। শ্রীলঙ্কা থেকে ফোনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে সাকিব বলেন, ‘‘প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে৷ আগুন ধরেছে৷ বিস্তারিত এখনও জানতে পারিনি৷ কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে৷’’ জানা গেছে সাকিবের মাগুরার বাড়িতে কেয়ারটেকার ছাড়া আপাতত কেউ নেই। তার পরিবারের বাকি সদস্যরা ঢাকা ও অন্যত্র রয়েছেন। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কাচের বোতলে পেট্রোল ভরে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেয়া হয়, এরপর ককটেল বিস্ফোরন ঘটে। হামলা করে স্থানীয় বিএনপি ও জামায়াতকর্মীরা এলাকাত্যাগ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে৷ এতে কেউ হতাহত হননি৷ সেখানে পুলিশ পাঠানো হয়েছে৷ আওয়ামী লীগের রাজনীতি করায় বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয় না সাকিবকে। বাংলাদেশের হয়েও আর খেলতে পারেন না তিনি। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলা সাকিব এখন শ্রীলঙ্কায় খেলছেন। সাকিব শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। পরে তার রেকর্ডেড বক্তব্য প্রকাশ করে আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব