বরগুনায় ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫
১১:১৬ পূর্বাহ্ণ
184 ভিউ

বরগুনায় ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:১৬ 184 ভিউ
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়। মৃত দুজন হলেন-সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা চান মিয়া (৭৫) ও বরগুনা পৌরসভার থানাপাড়া এলাকার বাসিন্দা গোসাই দাস (৭০)। বুধবার রাত সাড়ে ৭টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোসাই দাস ও দুপুরের দিকে চান মিয়ার মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক রাতে বিষয়টি নিশ্চিত করেন। গত ছয় মাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৬৫ জন। বরগুনা হাসপাতালে ভর্তি আছেন ১৭২ জন। এদিকে পাঁচ দিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মৃত চান মিয়ার মেয়ে কুলসুম বলেন, তিন দিন আগে বাবাকে বরগুনা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের চিকিৎসক বাবাকে স্যালাইন দেন। বুধবার সকালে বাবার রক্ত পরীক্ষা করা হয়। এতে তার প্লাটিলেট ছিল ৬৪ হাজার। দুপুরে বাবা চিকিৎসাধীন অবস্থায় বরগুনা হাসপাতালে মারা যান। অপরদিকে অসুস্থ অবস্থায় গোসাই দাসকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সকালে প্লাটিলেট পরীক্ষার জন্য হাসপাতাল থেকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান স্বজনরা। এরপর দুপুরের দিকে আবারও হাসপাতালে নিয়ে এলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যার পরে তার মৃত্যু হয়। গোসাই দাসের ছেলে সঞ্জয় চন্দ্র দাস বলেন, দুপুর পর্যন্ত বাবার শারীরিক অবস্থা ভালো ছিল। ক্লিনিকে পরীক্ষার পর বাসায় গিয়ে খাবারও খেয়েছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন লাগানো হলেও মারা যান। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, তিন দিন আগে হাসপাতালে ভর্তি হন চান মিয়া। বুধবার সকালে তার অবস্থা খারাপ হলে উন্নত চিচিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু স্বজনরা তাকে বরিশাল নিয়ে না যাওয়ায় দুপুরের দিকে তিনি মারা যান। তিনি বলেন, গোসাই দাস সন্ধ্যা পর্যন্ত ভালো ছিল। হঠাৎ শ্বাসকষ্ট হয়ে সন্ধ্যার পরে মারা যান। বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টা বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯ জন। বরগুনা সদরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭৫ জন। বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন। এর মধ্যে ৩১ জন শিশু রয়েছে। গত জানুয়ারি হতে এ পর্যন্ত আক্রান্ত এক হাজার ৫৬৫ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৭৯ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি ৬৪ জন। বরগুনা জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন ১৭২ রোগী। জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৬৫ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ