ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর – বর্ণমালা টেলিভিশন

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৬ | ৫:৩৫ 126 ভিউ
উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটিতে পদ পাওয়াকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শীর্ষ নেতার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন বাদী হয়ে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, হুমকি ও হয়রানির অভিযোগে ঢাকার চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন মামলাটির বাদী ফরিদা ইয়াসমিন। ​মামলার এজাহার অনুযায়ী, গত ২ জুলাই উপজেলার বানেশ্বর ব্রিজ এলাকায় ফরিদা ইয়াসমিনের পথরোধ করে পদ পাওয়ার কথা তুলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বিবাদী রুস্তম আলী ও তার সহযোগীরা। টাকা না দিলে পদ থেকে বাদ দেওয়া, মিথ্যা মামলা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ১৩ আগস্ট রাতে ফরিদা ইয়াসমিনকে ফোনে প্রশাসনের লোক পরিচয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার বাড়িতে তল্লাশির নামে ঢোকার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়। এ মামলার অন্য বিবাদীরা হলেন মামুনুর রশিদ, মেরিনা আক্তার বিনা, আয়েশা আক্তার ডলি, একটি মোবাইল নম্বর ব্যবহারকারী অজ্ঞাত ব্যক্তি এবং আরও ১০-১২ জন অজ্ঞাতনামা সহযোগী। ​সংবাদ সম্মেলনে ফরিদা ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দলীয় পদ পাওয়ার পর থেকেই একটি চক্র আমার ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে এবং চাঁদা দাবি করছে। বাধ্য হয়ে সুবিচারের আশায় আদালতের দরজায় কড়া নেড়েছি।” ​অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী জানান, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, ফরিদা ইয়াসমিন নিজেই এলাকায় কৃ্ষি ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। রাজনৈতিকভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ সাজানো মামলা দায়ের করা হয়েছে। ​পাল্টাপাল্টি এই অভিযোগ ও মামলার ঘটনায় ধামরাইয়ে বিএনপির স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী