অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! – বর্ণমালা টেলিভিশন

অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৬ | ৫:৩৭ 103 ভিউ
লক্ষ্মীপুরের রায়পুরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে এক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর সেলাই মেশিন নেওয়ার ঘটনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই নারীর নাম তানিজলা আক্তার তন্নি। তিনি বিএনপির মহিলা দলের উপজেলা পর্যায়ের নেত্রী। দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সরকারি বা মানবিক সহায়তার অংশ হিসেবে এসব সেলাই মেশিন প্রদান করা হলেও, তা পেয়েছে উপজেলার এক প্রভাবশালী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। বিষয়টি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশ্ন উঠেছে অনুদান বিতরণের স্বচ্ছতা নিয়ে। জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার অনুকূলে বরাদ্দকৃত অনুদান বিতরণ করা হয়েছে। সম্প্রতি রায়পুর উপজেলায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী