সারে গ্যাসের দাম বাড়াবে পেট্রোবাংলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫
৯:৫১ পূর্বাহ্ণ
130 ভিউ

সারে গ্যাসের দাম বাড়াবে পেট্রোবাংলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫১ 130 ভিউ
সার উৎপাদনে সরবরাহকৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে পেট্রোবাংলা। প্রস্তাবে প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর দাম বৃদ্ধি নিয়ে গণশুনানির তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীর বিয়াম অডিটরিয়ামে এ গণশুনানি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পেট্রোবাংলার অধীন বিতরণ কোম্পানিগুলো থেকে এরই মধ্যে বিইআরসিতে এ-সংক্রান্ত প্রস্তাব জমা দিয়েছে। দাখিল করা আবেদনের বিপরীতে বিইআরসি যদি দাম বাড়ায়, তাহলে সারের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করবে পেট্রোবাংলা। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে আগামী ৬ অক্টোবর গণশুনানির দিনক্ষণ ঠিক করেছি। গণশুনানির পর সার সরবরাহ করা গ্যাসের দাম নির্ধারণ করা হবে।’ পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দাম বাড়ানো হলে অক্টোবর-মার্চ (৬ মাস) পর্যন্ত চাহিদার ২৫০ মিলিয়ন ঘনফুট পুরোটাই গ্যাস সরবরাহ করা হবে। অবশিষ্ট ছয় মাসের মধ্যে এপ্রিল-মে ১৬৫ মিলিয়ন, জুনে ১৭৫ মিলিয়ন এবং জুলাই-সেপ্টেম্বর ১৩০ মিলিয়ন হারে গ্যাস সরবরাহ দেবে। বর্তমানে সার উৎপাদনে দৈনিক ৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। জানা গেছে, সরকার ২০২৫ সালে ১০৮ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। দাম বাড়ানো হলে আরও সাত কার্গো এলএনজি আমদানি করে সারে সরবরাহ বাড়ানোর কথা বলেছে পেট্রোবাংলা। দেশে মোট ছয়টি সার কারখানা রয়েছে। এর মধ্যে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত আশুগঞ্জ সার কারখানা অনেক পুরোনো হওয়ায় গ্যাস খরচ অনেক বেশি, যে কারণে কারখানাটি বন্ধ রাখা হয়েছে। অপর পাঁচটি সার কারখানায় দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে ২৫০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছে, ১১৫ কার্গো এলএনজি আমদানি বাবদ ব্যয় হবে ৫৫ হাজার ৩২ কোটি ৩০ লাখ টাকা, দাম বাড়ানো হলে আয় হবে ৪৪ হাজার ৩৪২ কোটি ৭৪ লাখ টাকা। দাম বাড়ানোর পরও ঘাটতি থাকবে ৮৩৫৫ কোটি টাকা। সরকার কর্তৃক ৬ হাজার কোটি টাকা ভর্তুকি বিবেচনায় নিলে ঘাটতি থাকবে ২ হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকা। ঘনমিটার প্রতি গ্যাসের মিশ্রিত ব্যয় ২৮ দশমিক ৭৮ টাকা আর গড় বিক্রয়মূল্য দাঁড়াবে ২৪ দশমিক ৫৬ টাকা। এখানে ঘাটতি থাকবে ৪ দশমিক ২২ টাকার মতো। পেট্রোবাংলা প্রাক্কলন অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে ১১৫ কার্গো এলএনজি আমদানি করলে দৈনিকি গড়ে ৯৩২ দশমিক ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি হবে। যার জন্য খরচ হবে ৫৭ হাজার ৯২৮ কোটি টাকা। আর আমদানির তুলনায় প্রায় দ্বিগুণ ১৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে, এতে খরচ পড়বে ৫ হাজার ৬৭৮ কোটি টাকা। প্রস্তাবে আরও বলা হয়েছে, গ্যাস উৎপাদন ও সরবরাহের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার কারণে সব শ্রেণিতে প্রভাব পড়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো সার। ঘাটতি থাকায় তিনটি সময়ে রেশনিং করে ভিন্ন ভিন্ন পরিমাণে গ্যাস দেওয়া হয়। গড়ে দৈনিক ১১৬ মিলিয়ন (চাহিদা ২৫০ মিলিয়ন) গ্যাস সরবরাহ দেওয়া হয়। গ্যাস অভাবে বিপুল ব্যয়ে স্থাপিত সারকারখানাগুলো বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকছে। বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। এতে উৎপাদনের চেয়ে আমদানি ব্যয় অনেক বেশি হয়ে থাকে। নিয়ম অনুযায়ী গ্যাসের দামের আবেদন পাওয়ার পর বিইআরসি যাচাই-বাছাই শেষে গণশুনানির মাধ্যমে দর ঘোষণা করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক