নিউজ ডেক্স
আরও খবর
ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ
ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল
কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা নাকি তার বাবা? আর্জেন্টিনার আদালতের বিচারক থেকে শুরু করে চিকিৎসকদের মেডিকেল বোর্ড—সবাই শেষ পর্যন্ত পড়ে রইলেন ভুল রিপোর্টের ফাঁদে!
ম্যারাডানোর বহুল আলোচিত মৃত্যু মামলায় সামনে এসেছে এক নজিরবিহীন ও বিস্ময়কর কেলেঙ্কারি। ফুটবল জাদুকরের কিডনির অবস্থা কেমন ছিল, তার চিকিৎসার অবহেলা হয়েছে কি না—আদালতে তা পর্যালোচনার জন্য যে মেডিকেল টেস্ট জমা দেওয়া হয়েছিল, সেগুলো আসলে ফুটবল তারকার ছিলই না। ছিল তার প্রয়াত বাবার!
সংশ্লিষ্ট আর্জেন্টাইন স্বাস্থ্য বিমা কোম্পানি ‘সুইস মেডিকেল’ সম্প্রতি এ নজিরবিহীন ভুল স্বীকার করে নিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির দেখা এক চিঠিতে তারা জানিয়েছে, তদন্ত কমিটির কাছে ম্যারাডানোর চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পাঠানোর সময় ভুলবশত তার বাবার টেস্ট রিপোর্টগুলো ‘দিয়েগো আরমান্দো ম্যারাডোনা’র ফাইলে যুক্ত হয়ে যায়। ঘটনাচক্রে ম্যারাডোনা ও তার বাবা—দুইজনের নামই ছিল দিয়েগো। সিনিয়র দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনা মারা যান ২০১৫ সালে; অর্থাৎ ছেলের মৃত্যুর ঠিক পাঁচ বছর আগে।
২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস আইরেসের টিগ্রেতে একটি ভাড়া বাসায় মারা যান ১৯৬০ বিশ্বকাপের নায়ক। হৃদরোগ ও ফুসফুসে পানি জমে ৬০ বছর বয়সে তার এই প্রয়াণ ঘিরে চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ ওঠে। এই মামলায় তার দায়িত্বরত সাতজন স্বাস্থ্যসেবা কর্মীর বিচার চলছে।
গত সপ্তাহে আসামিপক্ষের এক আইনজীবী প্রথম নথিপত্রের এই মারাত্মক অসঙ্গতিটি সামনে আনেন। মামলার শেষ ধাপে ম্যারাডানোর কিডনির কার্যকারিতা নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই উদঘাটিত হয় এই সত্য। আদালতের এক বৃক্ক বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে বলেছিলেন, চিকিৎসকদের উচিত ছিল ম্যারাডানোর কিডনির দিকে বাড়তি নজর দেওয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে, তিনি পুরো মূল্যায়নটিই করেছিলেন তার বাবার কিডনির রিপোর্টের ওপর ভিত্তি করে!
এই কেলেঙ্কারির মুখে মামলার পুরো কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছেন বিচারক। এটি আদালতের জন্যও চরম অস্বস্তির। কারণ বিচারকদের একজন স্বার্থসংঘাতের অভিযোগে জড়িয়ে পড়ায় গত বছরই এই মামলার প্রথম দফার বিচার বাতিল হয়ে গিয়েছিল।
গত এপ্রিলে নতুন করে শুরু হওয়া বিচারকাজ আগামী বৃহস্পতিবার থেকে আবার গড়াচ্ছে। আদালত সূত্রের খবর, অন্তত চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই বিচার প্রক্রিয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।