নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান – বর্ণমালা টেলিভিশন

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ August, ২০২৬ | ৫:২৮ 53 ভিউ
যুক্তরাষ্ট্রের নতুন দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইরানের জনজীবনে দেখা দিয়েছে চরম সংকট। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রকাশ্যে স্বীকার করেছেন, বর্তমানে সমাজে বহু সমস্যা বিরাজ করছে এবং সরকার সেসব সমস্যা যতটা সম্ভব কমানোর চেষ্টা করছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, নতুন নিষেধাজ্ঞা কর্মসূচির মাধ্যমে তারা ইরানের শাসনব্যবস্থার “পতন” নিশ্চিত করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর এই ঘোষণা এলো। এর জবাবে পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে ইরান এখন একইসঙ্গে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা—তিন ক্ষেত্রেই পূর্ণমাত্রার যুদ্ধের মুখোমুখি। তিনি অভিযোগ করেন, ট্রাম্প নিজেই দাবি করছেন যে তিনি ইরানের ওপর সবচেয়ে ভয়াবহ ও পঙ্গু করে দেওয়ার মতো নিষেধাজ্ঞা আরোপ করছেন। এই পরিস্থিতিতে তেহরানের গ্র্যান্ড বাজারের মতো বাজারগুলোতে নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটিতে ইতিমধ্যে মূল্যস্ফীতি ও মুদ্রার বিনিময় হারের অস্থিরতার কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ক্রমাগত কমছে। গত বছরের শেষদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া একটি আন্দোলন পরে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, সেই অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারায়, এবং তারা এই সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। তবে বিদেশভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, কর্তৃপক্ষ নির্বিচারে দমন-পীড়ন চালিয়েছিল, যাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। পেজেশকিয়ান রোববারের ভাষণে জনগণের উদ্দেশে বলেন, সরকার আন্তরিকভাবে মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব মোকাবিলার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ মর্যাদা ও সম্মানের সঙ্গে ভবিষ্যতে বসবাস করতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত ফেব্রুয়ারির ২৮ তারিখে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এ পর্যন্ত ৩ হাজার ৬৩৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে আনুমানিক ২ হাজার ১০০ জন বেসামরিক নাগরিক। এদিকে, নতুন নিষেধাজ্ঞার পূর্ণাঙ্গ বিবরণ জানাতে আগামী সোমবার সংবাদ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সেখানে ইরানের ওপর আরোপিত নতুন অর্থনৈতিক পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ