চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ আগস্ট, ২০২৬
৫:০৯ পূর্বাহ্ণ
27 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ | ৫:০৯ 27 ভিউ
একই সপ্তাহে দুই ফ্রন্টে সক্রিয় কূটনীতি চালাচ্ছে নয়াদিল্লি। একদিকে সীমান্ত সমস্যা সমাধানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অবস্থান করছেন চীনে, অন্যদিকে বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনায় রাশিয়া সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেইজিংয়ে ডোভাল: পাঁচ বছর পর সীমান্ত আলোচনা আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের আগে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে বড় একটি পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও বেইজিং। সীমান্ত বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে যোগ দিতে সোমবার (২৪ আগস্ট) চীন সফরে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, যেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন। মঙ্গলবার দুই দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে ২৫তম পর্বের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি প্রায় পাঁচ বছর পর ডোভালের বেইজিং সফর, যা সীমান্তে স্থিতিশীলতা ও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময়েই এই একই সময়ে ডোভালের বেইজিং সফরের বিষয়টি আঞ্চলিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। মস্কোয় জয়শঙ্কর: বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আলোচনায় একই সময়ে ২৩-২৪ আগস্ট রাশিয়া সফরে বাণিজ্য ও বৈজ্ঞানিক সহযোগিতা নিয়ে আলোচনা করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দিনের এই মস্কো সফরে তিনি রুশ প্রতিপক্ষ সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফর রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত হচ্ছে। একযোগে দুই শক্তির সঙ্গে সংলাপ কেন পর্যবেক্ষকদের মতে, একই সপ্তাহে ভারতের দুই শীর্ষস্থানীয় কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তার পৃথক দুটি বড় শক্তির রাজধানীতে উপস্থিতি আকস্মিক নয়, বরং এটি নয়াদিল্লির বহুমুখী কূটনৈতিক কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে। একদিকে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা প্রশমন করে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা, অন্যদিকে ঐতিহ্যগত মিত্র রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত বন্ধন আরও জোরদার করার প্রয়াস—দুটোই একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে—বিশেষত পশ্চিমা দেশগুলোর সঙ্গে শুল্ক ও বাণিজ্যনীতি নিয়ে টানাপোড়েনের মধ্যে—ভারত একইসঙ্গে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে নিজের কূটনৈতিক অবস্থানকে আরও নমনীয় ও বহুমুখী করে তুলতে চাইছে। আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এই দুই সফর সেই প্রস্তুতিরই অংশ হতে পারে বলে অনেকে মনে করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!