ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ আগস্ট, ২০২৬
৪:৫৯ পূর্বাহ্ণ
31 ভিউ

ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ | ৪:৫৯ 31 ভিউ
ব্রাজিল ফুটবল দলকে ঢাকায় এনে খেলানো হলে এ দেশের ভক্ত-সমর্থকদের স্বপ্নপূরণ হতে পারে, তবে এতে বাংলাদেশ ফুটবলের কোনো উন্নতি বা পরিবর্তন দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সংগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারের অর্থ ব্যয়ে কেবল একটি প্রদর্শনী ম্যাচকে উপলক্ষ করে বিপুল পরিমাণ টাকা ঢালার মতো মানসিকতা বা আর্থিক সুযোগ এই মুহূর্তে সরকারের নেই। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সংগে আলোচনা ও মাঠ পরিদর্শনের পর আগামী অক্টোবরের শুরুতে ঢাকায় ব্রাজিলের প্রীতি ম্যাচ বা অনুশীলন সেশনের সম্ভাবনা নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়। তবে এ বিষয়টি বাফুফে সভাপতির প্রাথমিক পদক্ষেপ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এই সফরের আর্থিক ব্যয়ভার বা অন্যান্য সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমত আপনারা যে বিষয়টি বলছেন সেটি একদমই প্রাথমিক পর্যায়। এটি নিয়ে এখনো বিশদ আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কি না, তা নিয়েও স্পষ্ট কোনো বার্তা নেই। কাজেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ভেন্যুগুলো দেখিয়েছে, বা তাদের সংগে কী আলোচনা হয়েছে, সেটার বিস্তারিত আমরা পরবর্তীতে জানতে পারব।’ ব্রাজিল দলের আগমন এ দেশের ফুটবলে কতটা প্রভাব ফেলবে—এমন প্রশ্নে আমিনুল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি ব্রাজিল দল যদি বাংলাদেশে আসে, বাংলাদেশ দলের সংগে খেলে—এটি বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় অর্জন। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে, তা নিয়ে আমি খুব বেশি আশাবাদী না। ব্রাজিলের সংগে ম্যাচ হলে হয়তোবা বাংলাদেশের দর্শকের স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে দেখেছেন ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা; সে দিক থেকে দর্শকরা হয়তো আনন্দ পাবে। কিন্তু ব্রাজিল খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন হবে, তা আমি মনে করি না।’ বিপুল অঙ্কের খরচের প্রসঙ্গে প্রতিমন্ত্রী সরাসরি জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষে এই ধরনের আয়োজনে অর্থায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি যদি এক কথায় প্রশ্নের উত্তর দিই, এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এই ধরনের অর্থ ব্যয় করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাত নিয়ে আমাদের অনেক ব্যয় বহন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’ তবে বাফুফে যদি বেসরকারি খাত থেকে পৃষ্ঠপোষক জোগাড় করতে পারে, সে ক্ষেত্রে সরকারের সহযোগিতার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফের সভাপতির সংগে কথা হয়েছে। তারা যদি বিভিন্ন খাত থেকে স্পন্সরশিপ এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তোবা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। তবে বাফুফের সংগে এ পর্যন্ত ওই প্রাথমিক আলোচনাটুকুই হয়েছে। কতটুকু ব্যয়ভার বহন করতে হবে, তা নিয়ে এখনো কোনো খোলামেলা আলোচনা হয়নি।’ উল্লেখ্য, সিবিএফ প্রতিনিধিদলের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে তাদের সংগে পরবর্তীতে আনুষ্ঠানিক বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে বাফুফের। তবে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের পূর্বনির্ধারিত ব্যস্ততা থাকায় ব্রাজিল দলের সফরের সময়সূচি নিয়েও প্রশাসনিক জটিলতা থেকে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে