রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ আগস্ট, ২০২৬
৪:৫৯ পূর্বাহ্ণ
3 ভিউ

আরও খবর

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই

বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব

পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর

অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই

গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ

বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা

গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা

রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ | ৪:৫৯ 3 ভিউ
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত শিক্ষকের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীকে হত্যার আগে ধর্ষণ বা যৌন নির্যাতন করা হয়েছিল কি না—এ নিয়ে সামনে এসেছে পরস্পরবিরোধী তথ্য। একাত্তর টেলিভিশনের গোপন ক্যামেরায় ধারণ করা কথোপকথনে ময়নাতদন্তে সহযোগিতাকারী ডোমের বক্তব্যে আগামী চক্রবর্তীর শরীরে যৌন নির্যাতনের আলামত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী চক্রবর্তীর যোনিপথ থেকে বীর্য বের হওয়ার কথা তিনি জানতে পেরেছেন। তবে পুলিশ এখনো ধর্ষণ বা যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেনি। ফলে ডোমের বক্তব্য এবং পুলিশের প্রাথমিক তদন্তের তথ্যের মধ্যে পার্থক্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গোপন ক্যামেরায় ধারণ করা কথোপকথনে ওই ডোমকে বলতে শোনা যায়, চিকিৎসকের রিপোর্টের সঙ্গে তাঁর বক্তব্যের অমিল হলে বিষয়টি জটিল হতে পারে। চিকিৎসক ময়নাতদন্ত প্রতিবেদনে যা লিখবেন, সেটিই শেষ পর্যন্ত বলতে হবে বলেও জানান তিনি। ডোমের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ্যে বলা যাবে না বলেও তিনি ইঙ্গিত দেন। ঢাকায় থেকে বিশেষজ্ঞ দল ও ম্যাজিস্ট্রেট আসার কথা রয়েছে বলেও জানান তিনি। তবে ডোমের বক্তব্যকে চূড়ান্ত চিকিৎসা বা ফরেনসিক প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। কোনো ব্যক্তির মৌখিক বক্তব্যের ভিত্তিতে ধর্ষণ নিশ্চিত করা যায় না। এ জন্য ময়নাতদন্ত প্রতিবেদন, সংগৃহীত নমুনার ফরেনসিক পরীক্ষা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন। পুলিশের প্রাথমিক বক্তব্যে ধর্ষণের কথা ছিল না চারজনকে হত্যার পর পুলিশের দেওয়া প্রাথমিক তদন্তের তথ্যেও আগামী চক্রবর্তীকে ধর্ষণের কোনো কথা উল্লেখ করা হয়নি। পুলিশের দাবি, ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত। পুলিশের ভাষ্য অনুযায়ী, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করেন। এরপর তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুশকে হত্যা করা হয়। পুলিশ আরও দাবি করে, হত্যার পর অভিযুক্তরা বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে যায় এবং ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে। এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। পরে অধিকতর তদন্তের জন্য মামলাটি থানা-পুলিশ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তেও পুলিশের বক্তব্য নিয়ে প্রশ্ন ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. বাবলু কুমার বিশ্বাস জানিয়েছেন, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে আগামী চক্রবর্তীর চোয়াল ভেঙে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ তথ্য পুলিশের আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। পুলিশের ভাষ্যে, আগামী চক্রবর্তীর গলা ও মুখে রশি পেঁচিয়ে টানার কারণে তাঁর চোখ বেরিয়ে আসে এবং চোয়াল ভেঙে যায় বলে দাবি করা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, চোয়াল ভাঙার প্রমাণ তিনি পাননি। মরদেহের মুখের কাছে থাকা তরল নিয়েও প্রশ্ন উঠেছিল। চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, সেটি কোনো রাসায়নিক বা অ্যাসিডের কারণে নয়; বরং মরদেহে পচন ধরার স্বাভাবিক প্রক্রিয়ার ফল হতে পারে। বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক