৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর, ২০২৫
৬:৫৭ পূর্বাহ্ণ
135 ভিউ

আরও খবর

অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী

চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া

এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা

১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ

৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি

৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৭ 135 ভিউ
মৌসুমের নতুন পেঁয়াজ কৃষকের মাঠ থেকে এখন বাজারে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে দেশে এখনো পুরাতন পেঁয়াজের মজুত আছে এক লাখ টন। এমন স্বস্তির মধ্যেও সরকারকে চাপে ফেলেছে আমদানিকারক ও পাইকারি কমিশন বিক্রেতা সিন্ডিকেট। সুযোগ বুঝে নিয়েছে আমদানির অনুমতি। এরপরও পণ্যটি নিয়ে সেই চক্র রীতিমতো নৈরাজ্য করছে। আমদানিকারকরা ক্রেতা সাধারণকে ৩৫-৪০ টাকা কেজি দরে পেঁয়াজ খাওয়াবে এমন আশ্বাস দিলেও বাস্তবতা পুরোটাই ভিন্ন। পার্শ্ববর্তী দেশ থেকে ৪০ টাকা কেজিতে আমদানি করলেও পাইকারি কমিশন বিক্রেতাদের দিয়ে ১২০-১৩০ টাকায় বিক্রি করাচ্ছে। এতে খুচরা বাজারে পণ্যটি গিয়ে ঠেকেছে সর্বোচ্চ ১৫০ টাকায়। শুক্রবার পেঁয়াজের উচ্চমূল্য নিয়ে অনুসন্ধানে সামনে আসে এই ভয়াবহ চিত্র। বাজার বিশ্লেষকরা বলছেন-কেজিপ্রতি ১১০ টাকা বাড়তি মুনাফা যেন ‘সাগরচুরি’। শুক্রবার রাজধানীর সর্ববৃহৎ পাইকারি আড়ত শ্যামবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ৫৭৫-৬০০ টাকায়। প্রতি কেজির দাম পড়ে ১১৫-১২০ টাকা। পুরাতন পেঁয়াজ প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৬৫০-৬৭৫ টাকা। যা কেজিপ্রতি মূল্য দাঁড়ায় ১৩০-১৩৫ টাকা। পাশাপাশি রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার, মালিবাগ কাঁচাবাজারসহ একাধিক খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৪০-১৫০ টাকা। আমদানি করা পেঁয়াজও বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকা। একদিন আগেও একই দাম ছিল। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে প্রশাসন। তদারকি সংস্থাগুলো চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজধানীর পাইকারি আড়তে অভিযান পরিচালনা করে। সেই অভিযানে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের তথ্যমতে, ভারত থেকে আমদানিকারকরা সব খরচ যোগ করে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকায় কিনে দেশের বাজারে আনছেন। পরিবহণ খরচ যোগ করলে কেজিপ্রতি ৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। তবে সেই পেঁয়াজ আমদানিকারকরা পাইকারি কমিশন বিক্রেতাদের দিয়ে পাইকারি পর্যায়ে ১২০-১৩০ টাকায় বিক্রি করাচ্ছেন। এতে খুচরা বিক্রেতারা এই দামে পেঁয়াজ কিনে খরচ ও লাভ রেখে ১৪০-১৫০ টাকায় বিক্রি করছেন। কথা হয় শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী শংকর চন্দ্র ঘোষের সঙ্গে। আমদানি করা পেঁয়াজের আমদানি মূল্য জানতে চাইলে তিনি বলেন, কত করে আমদানি করা হচ্ছে তা বলা মুশকিল। প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে তিনি বলেন, বাজারে এখন সব ধরনের পেঁয়াজের দাম বাড়তি। কারণ দেশি পেঁয়াজের সরবরাহ নেই। পাশাপাশি সরকার আমদানিতেও টার্গেট ধরে দিয়েছে। তাই সরবরাহ বাড়ছে না। যে কারণে পেঁয়াজের দাম কমছে না। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীরা পণ্যের মজুত পর্যাপ্ত থাকার পরও পেঁয়াজের দাম বাড়িয়েছেন। এখানে সংশ্লিষ্টরা কোনো শাস্তির ব্যবস্থা নিতে পারেননি। চাপ দিয়ে আমদানির অনুমতিও নিয়েছেন ব্যবসায়ীরা। সেখানেও সরকার কৃষকের কথা চিন্তা না করেই এক অদৃশ্য শক্তির কাছে নত হয়ে অনুমতি দিয়ে দিয়েছে। আমদানি করা পেঁয়াজ বাজারেও এসেছে। কিন্তু কমছে না দাম। এমন পরিস্থিতিতে যারা পেঁয়াজ আমদানি করেছেন, কত টাকা মূল্যে আমদানি করেছেন আর বিক্রি কত টাকায় করেছেন তা বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এতে বাজারে পেঁয়াজের দাম কমবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, পেঁয়াজের দাম নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করা হচ্ছে। তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। অনিয়ম সামনে এলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতায় চলে আসবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড