স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট – বর্ণমালা টেলিভিশন

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২৫ 93 ভিউ
ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাটের শিকার হয়েছে। স্টারলিংকের ওয়েবসাইটে এক নোটিশে ই সমস্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানিয়েছে, ‘আমাদের দল বিষয়টি খতিয়ে দেখছে।’ ডাউনডিটেক্টর ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী এ বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছেন। এর মধ্যে ৬০ শতাংশ ব্যবহারকারী ধীর গতির ইন্টারনেটের অভিযোগ করেছেন, ৩৯ শতাংশ সম্পূর্ণ ব্ল্যাকআউটের মুখোমুখি হয়েছেন এবং ১ শতাংশ ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ সমস্যার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, লুইজিয়ানা, ইন্ডিয়ানা ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলম্বিয়ায়ও এই বিভ্রাটের খবর পাওয়া গেছে। ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকলেও পরে সংযোগ পুনরায় ফিরে এসেছে। স্টারলিংক হলো স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন, যা পৃথিবীর নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ব্যবহার করে প্রত্যন্ত ও সংঘাতপূর্ণ এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করে। রয়টার্স জানার চেষ্টা করলেও স্পেসএক্স এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত