ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার – বর্ণমালা টেলিভিশন

ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬ | ৫:৪২ 25 ভিউ
ভিডিওর মাধ্যমে সব বিষয়ে জানতে ইউটিউবের বিকল্প এখন নেই বললেই চলে। দিনে অন্তত একবার ইউটিউবে ঢুঁ দেওয়া হয় না– এমন দর্শক নেই। কর্তৃপক্ষ ইউটিউবকে জনপ্রিয় করতে সামান্য বিরতিতেই আনে পরিবর্তন আর দৃষ্টিনন্দন সব ফিচার। এরই ধারাবাহিকতায় ইউটিউব আবার কয়েকটি নতুন ফিচার উন্মোচনের কথা জানিয়েছে। নতুন করে এই প্ল্যাটফর্মে ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। সংস্থাটি বলছে, সারাবিশ্বে ক্রমে এসব আপডেট গ্রাহকের জন্য অবমুক্ত করা হবে। ক্লিয়ার স্ক্রিন মোড উল্লেখযোগ্য কয়েকটি আপডেটের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো ক্লিয়ার স্ক্রিন মোড। এই ফিচার চালু করলে ভিডিও চলার সময় স্ক্রিন থেকে আইকন, বাটন ও অন্যসব লেখা সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকবে। এর ফলে কোনো বাধা ছাড়াই পুরো ভিডিও উপভোগ করা যাবে। টুএক্স প্লেব্যাক স্পিড এ ছাড়া টুএক্স প্লেব্যাক স্পিড ফিচার আনা হয়েছে। আগ্রহীরা এর মাধ্যমে সবকটি শর্টসকে আরও দ্বিগুণ গতিতে দেখতে পারবেন। ফলে কম সময়ে বেশি ভিডিও দেখার সুযোগ তৈরি হবে। অন্যদিকে ইউটিউবে আরও কিছু নতুন প্লেব্যাক কন্ট্রোল ফিচার উন্নয়ন করা হয়েছে। এসব ব্যবহার করে ভিডিও পজ করার পরে সহজেই মিউট করা যাবে। ভিডিও চলাকালে কন্ট্রোল হবে আরও নিয়ন্ত্রিত। আইকনে কয়েকটি পরিবর্তন ইন্টারফেসে দৃশ্যমান হবে বড় ধরনের পরিবর্তন। এর আগে লাইক (থাম্বসআপ) আইকনের বদলে অনেকটা ইনস্টাগ্রামের মতো হার্ট আইকন ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে শর্টস থেকে ডিসলাইক বাটন সরিয়ে তার বদলে নট ইন্টারেস্টেড অপশন আনা হয়েছে। এ ছাড়া ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল অপশন ব্যবহার করা হয়েছে। জনপ্রিয় হচ্ছে শর্টস অনেক কনটেন্ট ক্রিয়েটর এখন শর্টস তৈরিতে বেশি মনোযোগ দিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, সারাবিশ্বে প্রতিদিন ২০ কোটির বেশি দর্শক এখন শর্টস নিয়ে ব্যস্ত সময় পার করেন। তুমুল জনপ্রিয় এই প্ল্যাটফর্মকে দৃষ্টিনন্দন করতেই নতুন সব ফিচার আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রমে বিশ্বের সবকটি দেশের ইউটিউব দর্শকের জন্য এই পরিষেবা উন্মুক্ত করা হবে। সবার কাছে এই সুবিধা পৌঁছাতে কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড