ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল – বর্ণমালা টেলিভিশন

ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ September, ২০২৬ | ৫:২২ 64 ভিউ
অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস দায়িত্ব নেওয়ার দ্বিতীয় সপ্তাহেই কোম্পানির গত দুই দশকের মধ্যে আইফোনে সবচেয়ে বড় পরিবর্তনটি সামনে আনলেন। টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে উন্মোচন করেছেন প্রথম ফোল্ডেবল আইফোন। বইয়ের মতো ভাঁজ করা যায় এমন নতুন এই আইফোনের নাম ‘ডুও’। এটি এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে বড় আইফোন সংস্করণ। যুক্তরাষ্ট্রের বাজারে ডুওর প্রাথমিক দাম ১ হাজার ৯৯৯ ডলার থেকে বেড়ে ৩ হাজার ২০০ ডলারে পৌঁছেছে। ফলে এটি শুধু আইফোন নয়, বাজারের অন্যতম দামি স্মার্টফোন হিসেবেও জায়গা করে নিতে পারে। টার্নাস জানিয়েছেন, ডুও তৈরিতে আইপ্যাড থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি এর ভাঁজ করার প্রযুক্তিকে ‘সাবলীল এবং সম্পূর্ণ স্বজ্ঞামূলক’ বলে বর্ণনা করেছেন। অ্যাপলের ভেতরে ফোল্ডেবল ফোন তৈরির কাজ অবশ্য কয়েক বছর ধরেই চলছিল। পুরোপুরি খুললে ডুও দেখতে অনেকটা ছোট আকারের আইপ্যাডের মতো। আর মাঝখান থেকে ভাঁজ করলে এটি প্রশস্ত আকৃতির আইফোনে পরিণত হয়। অনুষ্ঠানে টার্নাস বলেন, বাজারে থাকা অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের মতো দেখতে বা অনুভূতিতে ডুওকে তৈরি করতে চায়নি অ্যাপল। তার মতে, প্রতিদ্বন্দ্বী ডিভাইসগুলো অনেক সময় ‘দুটো ফোন একসাথে জুড়ে দেওয়ার মতো মনে হয়... যার ফলে বড় স্ক্রিনটিকে অনেক ছোট দেখায়।’ অ্যাপলের নতুন এই ফোন সম্পর্কে টার্নাস বলেন, ডুও ‘ধারাবাহিক কিছু অসাধারণ উদ্ভাবনের ফল, যা আমাদের বিশ্বাস, ফোল্ডেবল ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।’ ফোল্ডেবল আইফোন তৈরির প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন টার্নাস। চলতি বছরের শুরুতে টিম কুকের উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার আগে তিনি দীর্ঘদিন অ্যাপলের হার্ডওয়্যার বিভাগের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এফডিএম সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড মনে করেন, টার্নাসকে অ্যাপলের প্রধান নির্বাহী করার সময়টি সম্ভবত পরিকল্পিতভাবেই নির্ধারণ করা হয়েছিল। কারণ, তার মতে, এই পদোন্নতি ‘সম্ভবত বিগত বহু বছরের মধ্যে অন্যতম বৃহত্তম আইফোন উন্মোচনের সাথে মিলে যায়’। উডের মন্তব্য, ‘অ্যাপলে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না।’ এদিকে বুধবারের পণ্য উন্মোচন অনুষ্ঠানে টার্নাসকে যেভাবে সামনে আনা হয়েছে, তা নিয়েও মন্তব্য করেছেন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসের বিশ্লেষক ক্যারোলিনা মিলানেসি। তার কাছে মনে হয়েছে, টার্নাসকে দেখে যেন মনে হচ্ছিল ‘তিনি নিজেই একটি পণ্য।’ ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর অ্যাপল নতুন কোনো বড় ধরনের সাফল্য বা যুগান্তকারী উদ্ভাবন দেখাতে পারেনি—এমন সমালোচনা দীর্ঘদিন ধরেই রয়েছে। নতুন ফোল্ডেবল নকশা সেই সমালোচনার কিছুটা জবাব দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এত উচ্চমূল্যের ফোল্ডেবল আইফোন অ্যাপলের জন্য বড় ঝুঁকিও তৈরি করতে পারে। ফরেস্টারের বিশ্লেষক দীপঞ্জন চ্যাটার্জির মতে, ‘ফোল্ডেবল ফোনটি পোর্টফোলিওতে একটি চড়া দামের অলঙ্কারে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা কেবল ব্র্যান্ডের মর্যাদা বাড়ালেও অর্থপূর্ণ প্রবৃদ্ধি আনতে নাও পারে।’ এর আগে নতুন আইফোনের সর্বোচ্চ প্রারম্ভিক মূল্য ছিল ৯০০ ডলার। বুধবার অ্যাপল আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সও উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রে মডেল দুটির দাম শুরু হচ্ছে যথাক্রমে ১ হাজার ১৯৯ ও ১ হাজার ২৯৯ ডলার থেকে। চ্যাটার্জি মনে করেন, ফোল্ডেবল আইফোনের ভবিষ্যৎ অ্যাপলের ভিশন প্রো হেডসেটের মতোও হতে পারে। ৩ হাজার ৬৯৯ ডলার দামের ওই হেডসেটটি বাজারে আশানুরূপ জনপ্রিয়তা পায়নি। আবার এটি অ্যাপল ওয়াচের মতোও সফল হতে পারে—যেটি আইফোনের সমান জনপ্রিয় না হলেও প্রতি বছর লাখ লাখ মানুষ কিনছেন। তবে ফোল্ডেবল আইফোনের জনপ্রিয়তার পথে আরেকটি বড় বাধা হতে পারে প্রচলিত আইফোন ব্যবহারে মানুষের দীর্ঘদিনের অভ্যাস। নতুন ধরনের ডিভাইসে পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহারকারীদের সফটওয়্যার এবং নতুন ব্যবহারের পদ্ধতি শিখতে সময় লাগতে পারে। মিলানেসিও বিষয়টি তুলে ধরে বলেন, ‘ফোল্ডেবল ফোনগুলো আকর্ষণীয় ডিভাইস। অনেকেই এর প্রতি আগ্রহী, কিন্তু একটি প্রচলিত ফোন থেকে ফোল্ডেবল ফোনে স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে সফটওয়্যার এবং শেখার প্রক্রিয়াটি বেশ কঠিন।’ তথ্যসূত্র: বিবিসি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা