ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র – বর্ণমালা টেলিভিশন

ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৬ | ৫:১০ 116 ভিউ
ফেসবুক ও ইনস্টাগ্রামের এমন কিছু ডিজাইন পরিবর্তনের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যেগুলো ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখে বলে অভিযোগ রয়েছে। নির্দেশনা না মানলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ইইউ। শুক্রবার (১০ জুলাই) ইউরোপীয় কমিশন এ বিষয়ে মেটাকে আনুষ্ঠানিক নির্দেশনা দেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, ইইউর অভিযোগ, বিশেষ করে শিশু ও ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মেটা। কমিশনের মতে, ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু নকশা ব্যবহারকারীদের বেশি সময় অনলাইনে রাখতে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্ল্যাটফর্ম দুটিতে থাকা ইনফিনিট স্ক্রল (অবিরাম স্ক্রলিং), অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক নিউজ ফিড এবং অটোপ্লে ভিডিও–এর মতো ফিচার ব্যবহারকারীদের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা বা আসক্তি তৈরি করতে পারে। ইইউর প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরক্কুনেন এক বিবৃতিতে বলেন, “ইউরোপের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।” ইউরোপীয় কমিশনের প্রকাশিত প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, মেটার প্ল্যাটফর্মগুলো ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কনটেন্টবিষয়ক বিধিমালা লঙ্ঘন করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামের নকশায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে অনলাইন ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই ধারাবাহিকতায় মেটার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। মেটা এখন ইউরোপীয় কমিশনের প্রাথমিক মূল্যায়নের জবাব দেওয়ার সুযোগ পাবে। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক জরিমানাসহ আরও কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে