সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো – বর্ণমালা টেলিভিশন

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ | ৬:২১ 42 ভিউ
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’-এ অভিনয় এবং এই সিনেমার পেছনের গল্প বলতে গিয়ে অঝোরে কাঁদলেন আফরান নিশো। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমার প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। নিশোর এই আবেগপ্রবণ মুহূর্তটি তার ভক্তমহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি । বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি দর্শকদের হৃদয়েও এক বিশেষ জায়গা করে নিয়েছে ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার পেছনে রয়েছে এক আবেগঘন গল্প। যা বলতে গিয়ে নিজেকে সামলাতে পারেননি পর্দার জনপ্রিয় এই অভিনেতা। রাজধানীর একটি অভিজাত স্থানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আফরান নিশোর পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির নায়িকা পূজা চেরি এবং প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সিনেমার মূল গল্পের সেই বাস্তব চরিত্র ‘নূর’, যার জীবনসংগ্রামকে উপজীব্য করেই ‘দম’ নির্মাণ করা হয়েছে। নিজের অভিনীত চরিত্র এবং বাস্তব জীবনের নূরের লড়াই নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে বাকরুদ্ধ হয়ে পড়েন নিশো। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘দেখুন, দিনশেষে আমিও তো রক্ত-মাংসের গড়া মানুষ।’ এইটুকু বলার পরেই তিনি স্তব্ধ হয়ে যান এবং অঝোরে কাঁদতে শুরু করেন। সংবাদ সম্মেলনে আফরান নিশো জানান, নূর চরিত্রে নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি কোনো খামতি রাখেননি। চরিত্রের গভীরে প্রবেশ করতে তিনি সরাসরি নূরের গ্রামে গিয়েছিলেন। সেখানে নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং তাদের যাপিত জীবনের কঠিন ও নির্মম সংগ্রামের গল্পগুলো শুনেছেন। নিশো বলেন, ‘তাদের জীবনের কষ্টগুলো একদম সত্যি। আমি শুধু সেই জীবনটা যাপন করার এবং অনুভব করার চেষ্টা করেছি। তাদের সেই হাহাকার আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে।’ সিনেমাটির প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়ে নিশো উল্লেখ করেন, ‘দম’-এর শক্তিশালী ও বাস্তবমুখী চিত্রনাট্যই তাকে এই কাজের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। এই চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এই অভিনেতা বলেন, তারা যেন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেন এবং একজন সাধারণ মানুষের টিকে থাকার অদম্য লড়াইকে অনুভব করেন। উল্লেখ্য, ‘দম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও আলফা আই। মুক্তির পর থেকেই সিনেমাটি আয়ের দিক থেকে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং দেশের সীমানা ছাড়িয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতেও প্রদর্শিত হচ্ছে। পূজা চেরির সঙ্গে নিশোর অনবদ্য রসায়ন এবং নূরের জীবনের বাস্তবধর্মী চিত্রায়ন দর্শকদের মাঝে এক ভিন্নতর উন্মাদনা সৃষ্টি করেছে। নির্মাতা ও প্রযোজনা সংস্থা দাবি করেছে, বাংলাদেশে এমন গল্পের সিনেমা আগে কখনও নির্মিত হয়নি। সব মিলিয়ে ‘দম’ বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১