ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ – বর্ণমালা টেলিভিশন

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ May, ২০২৬ | ৮:৫৪ 78 ভিউ
ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাভিশন। চ্যানেলটিতে প্রচারিত হতে যাচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। সোহাইল রহমানের গল্প অবলম্বনে নাটকটির রচনা করেছেন কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন। ঈদের আনন্দকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে থাকছে হাসি-আনন্দ, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতার ছোঁয়া। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প ও নির্মাণশৈলীতে দর্শকরা পাবেন ভিন্নধর্মী বিনোদন অভিজ্ঞতা। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিকটি। নাটকটি প্রসঙ্গে কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন বলেন, কাজের মেয়ে অরিন’ শুধু বিনোদনের গল্প নয়, এর ভেতরে রয়েছে জীবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি। নাটকটি লিখতে গিয়ে প্রতিটি চরিত্রের সঙ্গে আমি যেন নিজেও মিশে গিয়েছিলাম। ভীষণ ভালোবাসা আর আনন্দ নিয়ে কাজটি করেছি। ঈদের আনন্দঘন মুহূর্তে দর্শক নাটকটি উপভোগ করবেন, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। নির্মাতা মিতুল খান বলেন, আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের জন্য একটু আলাদা কিছু উপহার দিতে। ‘কাজের মেয়ে অরিন’ সেই চেষ্টারই অংশ। এই ধরনের নির্মাণ খুব কম দেখা যায়। আমি বিশ্বাস করি, নাটকটির গল্প, উপস্থাপন ও চরিত্রগুলো দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে। নাটকটিতে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চিত্রলেখা গুহ, জুনায়েদ, জাবেদ গাজী, অনিক, সিয়াম, জাকি, রিমুসহ আরও অনেকে। ঈদের বিশেষ এই ধারাবাহিক নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিুিরুির পডাডাড test আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে