নিউজ ডেক্স
আরও খবর
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ
এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট
দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা
মারা গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু
দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন।
বুধবার রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরণ্যকের সদস্য নাট্যকার ও নাট্যাভিনেতা অপু মেহেদী জানান, দিলু মজুমদারের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের সামনে (কার্গো পার্কিং) অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা হবে উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে। এরপর তাকে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।
আশির দশকের শুরুতে দিলু মজুমদার আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন। এরপর থেকে তিনি নিয়মিত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তিনি একাধিকবার আরণ্যক নাট্যদলের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরণ্যক নাট্যদলে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— ইবলিশ, পাথর, অববাহিকা, গিনিপিগ, খেলা খেলা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন, সঙক্রান্তি।
তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]