ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী – বর্ণমালা টেলিভিশন

ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৬ | ৬:০৯ 49 ভিউ
বলিউডে পা রাখার পর থেকেই একটি তকমা তার নামের পাশে স্থায়ী হয়ে গেছে—তিনি দেখতে অবিকল ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো। ‘লাকি: নো টাইম ফর লাভ’ সিনেমা দিয়ে রাতারাতি আলোচনায় আসা সেই স্নেহা উল্লাল এবার মুখ খুলেছেন সুপারস্টার সালমান খানের বিপরীতে তার আকস্মিক অভিষেক এবং ঐশ্বরিয়ার সঙ্গে সেই বহুল আলোচিত তুলনা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নেহা জানিয়েছেন, অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনাই তার ছিল না। জীবনের সবচেয়ে কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাগ্যচক্রে তিনি সিনেমায় চলে আসেন। আলফানিওন স্টুডিওজকে দেওয়া সাক্ষাৎকারে স্নেহা বলেন, আমি তখন মাত্র দশম শ্রেণি পাশ করে কলেজে ভর্তি হয়েছি। ওই সময় সালমান খানের বোন অর্পিতা খানের বন্ধুরা আমাকে প্রথম নোটিশ করে। যখন সিনেমার প্রস্তাব আসে, ব্যক্তিগতভাবে আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার মা তখন ক্যানসারের চিকিৎসাধীন ছিলেন। তিনি আরও বলেন, আমাদের বাড়ির পরিবেশ তখন বেশ বিষাদময় ছিল। পরিবারের সবার মন ভালো করতেই আমি ‘লাকি’ সিনেমায় অভিনয় করতে রাজি হই। আমার মা ভ্রমণ করতে ভালোবাসতেন, আর সিনেমার শুটিং ছিল দেশের বাইরে। তাই অফারটি লুফে নিই। আমি অভিনয়ে আগ্রহী ছিলাম কি ছিলাম না, তার চেয়ে বড় কথা এই একটি সিদ্ধান্ত আমার জীবনের অনেক কিছু বদলে দিয়েছিল। ২০০৫ সালে যখন সিনেমাটি মুক্তি পায়, স্নেহার বয়স ছিল মাত্র ১৭ বছর, আর সালমান খানের বয়স ছিল ৩৯। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী স্বীকার করেন, রাতারাতি পাওয়া এই তারকাখ্যাতি তার জীবনে এক ধরনের টানাপোড়েন তৈরি করেছিল। স্নেহা বলেন, এই খ্যাতি আমার স্বাধীনতা, আমার কলেজ জীবন কেড়ে নিয়েছিল। আমি আমার কৈশোর বা ২০-এর কোঠার সোনালী দিনগুলো উপভোগ করতে পারিনি। ১৬ বছর বয়স থেকে এক রাতেই আমি প্রাপ্তবয়স্কদের দুনিয়ায় ঢুকে পড়েছিলাম। এটা একটা বড় আপস ছিল। তখন না বুঝলেও, এখন বুঝি। তবে সালমান খান আমার খুব ভালো দেখভাল করেছিলেন। সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই উঠে আসে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার চেহারার মিলের প্রসঙ্গটি। ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার পর সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার বহুল আলোচিত বিচ্ছেদের কারণেই মূলত স্নেহার এ আগমনকে ভিন্ন চোখে দেখেছিল দর্শক ও মিডিয়া। তবে এ তুলনা নিয়ে কখনোই মাথা ঘামাননি স্নেহা। তিনি বলেন, ঐশ্বরিয়া রায় যখন মিস ওয়ার্ল্ড হয়েছিলেন, তখন থেকেই আশেপাশের মানুষ বলত যে আমাকে দেখতে নাকি তার মতো লাগে। পরে পিআর (জনসংযোগ) কৌশলও সেভাবে কাজ করেছে। আর যেহেতু আমি সালমান খানের বিপরীতে অভিষেক করেছি, তাই মানুষ সহজেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছে। কিন্তু এসব আমাকে কখনো প্রভাবিত করেনি। এসব বোঝার জন্য তখন আমি অনেক ছোট ছিলাম। বলিউডের পর দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন স্নেহা। এখন তিনি আবারও হিন্দি সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। স্নেহা বলেন, আমি এ ইন্ডাস্ট্রির ভালো মানুষদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাই। একজন অভিনেত্রী হিসেবে আমি নিজেকে কোন উচ্চতায় দেখতে চাই, তা নিয়ে এখন আমার স্পষ্ট ধারণা আছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান