চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? – বর্ণমালা টেলিভিশন

চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ May, ২০২৬ | ৯:১৩ 88 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় ব্র্যান্ড ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান বা ‘মালিক’ মেটা প্ল্যাটফর্মস। মেটার মালিকানায় থাকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ফ্রি ভার্সনের পাশাপাশি এবার বাজারে আসছে ‘পেইড ভার্সন’। গতকাল বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানিয়েছে মেটা। এএফপির প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। ২০ বছর পর ফেসবুকের পেইড সেবা: কেন ও কাদের জন্য? নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে মেটার হেড অব প্রোডাক্ট নাওমি গ্লেইট এ বিষয়ে ঘোষণা দেন। তিনি জানান, তারা বিশ্বজুড়ে ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস সেবা চালু করতে যাচ্ছেন। জানান, পরবর্তীতে ব্যবসায়ী, ক্রিয়েটর ও এআই সেবার জন্য ভিন্ন ভিন্ন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা আছে তাদের। যে কারণে পেইড ভার্সন বাজারে আনছে মেটা এমন সময় এই ঘোষণা এলো, যখন মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় আকারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে চলতি বছরে এআই ডেটা সেন্টার প্রতিষ্ঠার খরচ বাবদ প্রায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। এ বিষয়টি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে বিকল্প আয়ের উৎস হিসেবে ‘প্লাস’ সেবা চালু করছে মেটা। মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের খরচ ও ফিচার বিভিন্ন প্রতিবেদন মতে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে প্রতি মাসে তিন ডলার ৯৯ সেন্ট খরচ করতে হবে (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯১ টাকা) এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য গুণতে হবে দুই ডলার ৯৯ সেন্ট (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬৮ টাকা)। ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস বাড়তি কিছু ফিচার দেবে, যেমন আরও উন্নত ‘অ্যানালিটিকস’, স্টোরি কে কতবার দেখেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য, আরও বেশি মানুষের কাছে পোস্ট পৌঁছে দেওয়ার সুযোগ এবং প্রোফাইল কাস্টোমাইজ করার সুবিধা। হোয়াটসঅ্যাপ প্লাস পার্সোনালাইজেশনের দিকে নজর দেবে। প্রিমিয়াম স্টিকার, নিজের পছন্দসই রিংটোন ও অ্যাপ থিমের মতো সেবাগুলো পেতে প্রতি মাসে প্রায় ৩৬৮ টাকা করে খরচ বহন করতে হবে। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশে একই মূল্য নির্ধারণ করা হবে কী না, সেটা এখনো মেটা নিশ্চিত করেনি। মেটা ওয়ান গ্লেইট জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন সেবাকে ‘মেটা ওয়ান’ নামের একটি একক সেবার আওতায় নিয়ে আসতে আগ্রহী। ২০২৩ সালে মেটা ইউরোপীয় ইউনিয়নের ডেটা প্রাইভেসি আইন মেনে চলার জন্য ইউরোপে ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন চালু করে। ওই পেইড ভার্সনটি ছিল পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত। এতে ফেসবুকের ফ্রি ভার্সনের সঙ্গে আর কোনো ব্যবধান ছিল না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে