নিউজ ডেক্স
আরও খবর
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন
‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’
কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম বলেছেন, টিন হোল্ডারদের মধ্যে ৭২ লাখ ইনকাম ট্যাক্স সাবমিট করেন না, রিটার্ন সাবমিট করেন না ৪৬ লাখ।
সম্প্রতি এক উচ্চ পর্যায়ের সেমিনারে তিনি তথ্য জানান। সেমিনারে তিনি বাংলাদেশের খাদে পড়া অর্থনীতি, কেন্দ্রীয় ব্যাংক, এস আলমের দুর্নীতি নিয়ে কথা বলেছেন। সেমিনারটিতে বাংলাদেশের রাজস্ব খাত সংস্কার এবং ব্যাংকিং সেক্টর সংস্কারের সঙ্গে বাংলাদেশের বাজেটের সম্পর্ক এটার উপরে আলোচনা করেন।
রাজস্ব খাতের সমস্যা নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষক ড. খান জহিরুল ইসলাম বলেন, রাজস্ব খাতের বড় একটা সমস্যা হচ্ছে আমাদের ট্যাক্স কালেকশন। ট্যাক্স জিডিপি পৃথিবীর নিম্নতম দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ যেটা ৬.৬ শতাশ। উন্নত দেশগুলোতে এটা ২৫ থেকে ৩৫। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ১৮ শতাংশ পায়। ভিয়েতনামে সেটা ১৯ শতাংশ। আমাদের দেশে ৬.৬ শতাংশ। এটার কারণ হচ্ছে আমাদের টিন হোল্ডার আছে এক কোটি ২৮ লক্ষ। টিন হোল্ডারদের মধ্যে ৭২ লাখ ইনকাম ট্যাক্স সাবমিট করেন না, রিটার্ন সাবমিট করেন না ৪৬ লাখ।
তিনি জানান, যারা সাবমিট করেন তার মধ্যে ৩০ লাখ কোনো ট্যাক্স দেয় না। কারণ তাদের ইনকাম ট্যাক্স ব্রাকেটের নিচে ইফেক্টিভলি মাত্র ১৫ থেকে ১৬ লাখ মানুষ। ১৫ থেকে ১৬ লক্ষ মানুষ বাংলাদেশে যারা ট্যাক্সেবেল ইনকাম আছে তাদের আনুমানিক ৪ শতাংশ। যেটা করতে হবে আমাদের ট্যাক্স রেভিনিউ বাড়াতে হলে এই যে ৪শতাংশ মানুষ ট্যাক্সেবল ইনকাম আছে, ট্যাক্স দেয় এটাকে কমপক্ষে ৫০ শতাংশ নিয়ে যেতে হবে।’
সংস্কার নিয়ে এই গবেষক বলেন, এনবিআরের রিফর্ম দরকার। অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছিল। যখনই এনবিআরের রিফর্ম নিয়ে কথা বলা হয় সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। সবাই রাস্তায় নেমে চলে আসে। গত বছর এনবিআরের তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ১৪৬ কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ডকুমেন্ট তারা জালিয়াতি করেছে।
তিনি আরও বলেন, এই এনবিআরের দুর্নীতি ও ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে দুর্নীতি সেগুলো নিয়ে কাজ করতে হবে। ট্যাক্স বেইস বাড়াতে হবে। আর আয়ের উৎসে ট্যাক্স কেটে নিতে হবে। এটা একটা আমাদের আইয়ের উৎসে ট্যাক্স কাটা হয় আমি জানি। ট্যাক্স বেইস আয় বাড়িয়ে এর উৎসে ট্যাক্স কেটে নিতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।