ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ মে, ২০২৬
৮:৪৬ পূর্বাহ্ণ
67 ভিউ

ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ | ৮:৪৬ 67 ভিউ
ঢাকায় সড়ক দুর্ঘটনাসহ ৩০ ঘণ্টার মধ্যে ঝরে গেল ১৩ জনের প্রাণ। এর মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে। একই দিনে ভোরে ভাটারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী-স্ত্রীসহ চারজন যাত্রী। অন্যদিকে বৃহস্পতিবার (২৮ মে) মিরপুর এলাকা থেকে দম্পতির লাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে এবং দুটি বাস জব্দ করা হয়েছে। বাসচালক ও হেলপারদের পুলিশ খুঁজছে। তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, নর্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইসলাম পরিবহন ও আকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। মঙ্গলবার (২৭ মে) সকাল ৬টা ৫ মিনিটের দিকে প্রগতি সরণির নর্দা বাসস্ট্যান্ড সংলগ্ন আজিজ সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে কুড়িল বিশ্বরোডগামী ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭০৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা সদরঘাটগামী আকাশ পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো-ব-১৩-০৭৪৩) সজোরে ধাক্কা দেয়। এতে ইসলাম পরিবহনের বাসটি উল্টে যায় এবং আকাশ পরিবহনের বাসটির ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই আকাশ পরিবহনের যাত্রী লাইজু বেগম (৩৮) নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুশি বেগম ও রবিউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কবির জমাদ্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে কবির জমাদ্দার ও লাইজু বেগম স্বামী-স্ত্রী। খুশি বেগম তাদের আত্মীয় বলে জানা গেছে। নিহত ও আহত সবাই আকাশ পরিবহনের যাত্রী ছিলেন। অন্যদিকে ইসলাম পরিবহনের বাসে অল্পসংখ্যক যাত্রী থাকলেও তাদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮) ও তার স্বামী কবির জমাদ্দার (৪৭)। কবিরের বাবার নাম আব্দুর রশিদ জমাদ্দার। তাদের বাড়ি মোংলা থানার উত্তর হলদিবুনিয়া এলাকায়। এ দুর্ঘটনায় নিহত অপরজন খুশি বেগম (৩৫)। তিনি মোংলা উপজেলার ভরবুরিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুলতান ফরাজি। জানা গেছে, তিনি নিহত দম্পতির আত্মীয়। আরেক নিহত রবিউল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মজিবর। তাদের বাড়ি ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারের দক্ষিণ পাশে। এদিকে আজ দুপুরের দিকে রাজধানীর মিরপুর দারুসসালাম হরিরামপুর এলাকার একটি বাসা থেকে নূর মোহাম্মদ হৃদয় (২৫) ও ঝুম আক্তার (১৮) এই দম্পতির লাশ উদ্ধার করে দারুসসালাম থানা পুলিশ। জানা যায়, তারা স্বামী-স্ত্রী ছিলেন। আনুমানিক ২ থেকে ৩ বছর আগে তারা বিয়ে করেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহের জেরে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঝুম আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। মিরপুর দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস হরিরামপুরে দম্পতির লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কাজ করছেন। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। পথচারীরা আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। হাসপাতালে মৃত্যুবরণ করা ছয় নবজাতকের মধ্যে একজনের পরিবারের পক্ষ থেকে থানায় এই মামলা করা হয়েছে। মামলায় অবহেলার কারণে শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই নবজাতকদের ময়নাতদন্ত করাতে চায়নি, সে কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। ২৭ মে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এই ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এ ঘটনা ঘটেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ