কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা – বর্ণমালা টেলিভিশন

কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ May, ২০২৬ | ৫:৫২ 62 ভিউ
বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। স্পষ্টবাদী মন্তব্যের জন্যই প্রায়ই বিরাগভাজন হন তিনি। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিতর্কেও জড়িয়ে পড়েন অভিনেত্রী। যদিও সেসব তার কাছে একেবারেই প্রাধান্য পায় না। যা মনে চায় তাই মুখে আনেন তিনি। তা সে আপনজন হোক কিংবা নেটিজেন— মনমতো না হলেই মুশকিল। প্রকাশ্যেই সপাট জবাব দিয়ে দেন কঙ্গনা রানাউত। কান উৎসবে প্রতিবার চমক দেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও তার ব্যতিক্রম হয়নি, কাউকে নিরাশ করেননি তিনি। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত করেছেন রাই সুন্দরী। হাজার চমকের মাঝে আলাদা করে নজর কেড়েছেন সে কথা বলাই বাহুল্য। ঐশ্বরিয়ার রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া। সাবেক বিশ্বসুন্দরী তথা ‘কানের রানি’ রাই সুন্দরীর লুক একদিকে যেমন ব্যাপক প্রশংসিত, ঠিক তেমনই আবার ‘বডি শেমিং’-এর শিকার। ‘নীলপরি’ থেকে ‘সোয়ান লুক’-এ গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন পঞ্চাশোর্ধ ঐশ্বরিয়া রাই বচ্চন। তার উপস্থিতি ছাড়া কানের লালগালিচা একেবারে জৌলুশহীন তা বললে অত্যুক্তি হবে না। তবু সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশের কটাক্ষ ‘মোটা আন্টি’ বলে। রাই সুন্দরী কোনো প্রতিক্রিয়া না দিলেও সপাটে জবাব দিয়েছেন ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি কান উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া রাই বচ্চনের লুক নিয়ে যখন একশ্রেণির মানুষ বিরূপ মন্তব্য করেন, ঠিক তখন বচ্চনবধূর ঢাল হয়ে দাঁড়ালেন পর্দার ‘মনিকর্ণিকা’। নারীবিদ্বেষী মন্তব্যে বরাবরই ফুঁসে উঠেন কঙ্গনা। বচ্চনবধূর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সমালোচকদের জব্দ করতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিলেন কঙ্গনা রানাউত। সেই পোস্টে তিনি লিখেছেন— ফ্যাশন আর স্টাইল আত্মপ্রকাশের একটি মাধ্যম। এটি মানুষের নিজের জীবনদর্শন ও মনোভাবের প্রতিফলন। একজন নারী কখনই কারও কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নয়। তিনি বলেন, ঐশ্বর্যকে দারুণ লাগছে। যারা ওকে অন্যভাবে পরিকল্পনা করছেন, তারা কেন নিজেরা আগে সেটি নিজের ওপর প্রয়োগ করছেন না? ঐশ্বরিয়ার সমর্থনে সামাজিক মাধ্যমে নীতিপুলিশদের একহাত নিয়ে কঙ্গনা রানাউত আরও বলেন, ও কাউকে খুশি করতে কানের লালগালিচায় হাঁটেননি। ও এক অনন্য; এক কথায় অসাধারণ। যারা লালগালিচায় মধ্যবয়সি নারীকে দেখতে অভ্যস্ত নন, তারা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। ধন্যবাদ। উল্লেখ্য, বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে পৌঁছেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সংশ্লিষ্ট সংস্থার দাবি— অল হোয়াইট ‘সোয়ান লুকে’র মূল আকর্ষণই হলো বোল্ড লিপ কালার। সব মিলিয়ে সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া। ‘সোয়ান লুকে’ অনবদ্য ঐশ্বরিয়ার দিকে চোখ ফেরানো দায়! গোলাপি রঙের সিল্ক শিফনের গাউন থেকে ‘রয়্যাল স্যাফায়ার গ্ল্যাম’ লুকেও মোহময়ী রাই সুন্দরী। চলতি বছরে কানের মঞ্চে অভিষেক হয়েছে ঐশ্বর্যকন্যা আরাধ্যার। মায়ের ছায়াসঙ্গী হয়ে মঞ্চে দেখা গেছে ১৪ বছরের আরাধ্যাকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিুিরুির পডাডাড test আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে