নিউজ ডেক্স
আরও খবর
গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক
জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮
মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও
জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন
৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত
দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি
দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান
পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার
দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এই নেতাকে ৮০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। পরে বুধবার তার বন্ধু শামীম গাজীর পাটখেত থেকে পাঁচটি বস্তায় রাখা দুই কোটি ২৪ লাখ টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দীপঙ্করের কাছে আরও টাকা ও সোনার গয়না রয়েছে। সেই সব অবৈধ সম্পদ উদ্ধারের দাবিও তুলেছেন তারা।
দীপঙ্কর তৃণমূলের রাজনীতিতে যোগ দেওয়ার আগে রাজমিস্ত্রির কাজ করতেন। এ ছাড়া স্কুটারও চালাতেন। পরে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেন। পরে বাদুড়িয়ার পৌরসভার চেয়ারম্যানও নির্বাচিত হন।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পৌরসভার বিভিন্ন প্রকল্পে অবাধে ঘুষ নিতেন দীপঙ্কর। আবাসন প্রকল্প থেকে শুরু করে রেশন কার্ড, লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গরিবদের আবাসন প্রকল্প—সব ক্ষেত্রেই তিনি দরিদ্র মানুষের কাছ থেকে ঘুস নিতেন। ঘুস ছাড়া তিনি কোনো কাজই করতেন না।
বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর চেয়ারম্যান পদ থেকে দীপঙ্করের অপসারণ চেয়েছেন স্থানীয়দের একাংশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।