মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ – বর্ণমালা টেলিভিশন

মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ | ৫:৪৪ 23 ভিউ
আসন্ন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফ্র্যান্সের তারকা কিলিয়াম এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ। তাদের সামনে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ। এক যুগ ধরে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে রেখেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে জার্মানির ৭–১ ব্যবধানে জেতা ম্যাচে এক গোল করেন ক্লোসা। সেটি ছিল বিশ্বকাপে তার ১৬তম গোল। সেই গোলেই ক্লোসা ছাড়িয়ে যান ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে। শুধু তাই নয় বিশ্বকাপের ইতিহাসে তার সেই গোল সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়ে দেয়। ক্লোসার ২৪ ম্যাচে করা ১৬ গোলের সেই রেকর্ড এবার হুমকির মুখে। ক্লোসার রেকর্ডটি ভাঙার পথে সবচেয়ে কাছাকাছি আছেন মেসি। ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকার বর্তমান গোলসংখ্যা ২৬ ম্যাচে ১৩। অর্থাৎ, আর মাত্র তিন গোল করলে মেসি ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে এবং চার গোল করতে পারলে এককভাবে শীর্ষে। আর্জেন্টিনা দলে এবারও ‘নিউক্লিয়াসের’ ভূমিকায় থাকবেন মেসি। চার গোল করে ক্লোসার রেকর্ড ভাঙা তাই মেসির পক্ষে খুবই সম্ভব। এই মুহূর্তে মেসির চেয়ে এক গোল কম আছে এমবাপ্পের। ২৭ বছর বয়সী এমবাপ্পে নিজের তৃতীয় বিশ্বকাপেই ছাড়িয়ে যেতে পারেন সবাইকে। চার গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে, শীর্ষে উঠতে দরকার ৫ গোল। তবে বয়স কম হওয়ায় এমবাপ্পের সামনে ভবিষ্যতেও সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা