ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ জুলাই, ২০২৫
৯:২৬ পূর্বাহ্ণ
140 ভিউ

ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৯:২৬ 140 ভিউ
গত বুধবার (১৩ জুলাই) উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও জেড ফ্লিপ ৭ স্মার্টফোন দুটি। তার একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবারই জানা যায়, চলতি বছরই একটি ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজ ফোন বাজারে আনতে পারে স্যামসাং। এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন স্যামসাংয়ের কনজ্যুমার ইলেকট্রনিক্সের প্রধান তাই-মুন রোহ। দ্য কোরিয়া টাইমস-কে তাই-মুন রোহ বলেছেন যে, স্যামসাং চলতি বছরই একটি ট্রাই-ফোল্ড ফোন বাজারে আনতে চাইছে। তিনি বলেন, ‘আমি আশা করছি আমরা এই বছরের মধ্যেই ট্রাই-ফোল্ড ফোনটি বাজারে আনতে পারব। আমরা এখন এই পণ্যটি এবং এর ব্যবহারযোগ্যতা নিখুঁত করার দিকে মনোযোগ দিচ্ছি। তবে আমরা এখনও এর (ফোনটির) নাম ঠিক করিনি। যেহেতু পণ্যটি প্রায় প্রস্তুত হয়ে আসছে, তাই আমরা শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছি।’ তাই-মুন রোহ ছাড়াও স্যামসাং-এর আরও একজন কর্মকর্তা অ্যান্ড্রয়েড অথরিটি-কে নিশ্চিত করেছেন যে, স্যামসাংয়ের একটি ট্রাই-ফোল্ড ডিভাইস বড় আকারের উৎপাদনের জন্য প্রস্তুত হয়ে আছে। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরেই অ্যাপল নিয়ে আসছে আইফোন ১৭ সিরিজ, যেখানে প্রথমবারের মতো দেখা যেতে পারে একটি স্লিম বা পাতলা ফোন। সংবাদমাধ্যমে অনেকেই ফোনটিকে ‘আইফোন এয়ার’ নামে অভিহিত করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আইফোন ১৭ সিরিজের সাথে প্রতিযোগিতা করতেই কি তবে বছরর শেষ নাদাগ একটি ট্রাই-ফোল্ড ফোন নিয়ে আসতে চাইছে স্যামসাং। উত্তরটা অবশ্য সময়ই বলে দিবে। তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত