’ক্রিয়েটিভ প্যারেন্টিং’ এর সাতকাহন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০২৫
১১:১৮ পূর্বাহ্ণ
172 ভিউ

’ক্রিয়েটিভ প্যারেন্টিং’ এর সাতকাহন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:১৮ 172 ভিউ
প্যারেন্টিং বা অভিভাবকত্ব নতুন কোনো বিষয় নয়। এমনও নয় যে, যারা বাবা-মা তারা প্যারেন্টিং বা সন্তান লালনপালন বিষয়টা জানেন না, বোঝেন না। তবু প্যারেন্টিং নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছেন হাজার হাজার মা-বাবা। অভিভাবকরা অনেক সময় বুঝে উঠতে পারেন না কীভাবে সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করবেন। কখনো তারা বিশেষজ্ঞের কাছে যান, কখনোবা গুরুজন-আত্মীয়দের কাছ থেকে শেখেন কী করে সঠিকভাবে সন্তান প্রতিপালন করা যায়। তারপরও সন্তান প্রতিপালনে দেখা দেয় নানা সংকট, বিচিত্ররকম অনিশ্চয়তা। যারা সন্তান লালনপালন নিয়ে চিন্তিত থাকেন কিংবা প্রকৃষ্টভাবে সন্তানের সুপরিকল্পিত লালনপালন নিয়ে জানতে চান, তাদের জন্য সম্প্রতি পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড প্রকাশ করেছে ‘ক্রিয়েটিভ প্যারেন্টিং’ বইটি। জনপ্রিয় লেখক অরুণ কুমার বিশ্বাস ও ডা. তপতী মণ্ডলের লেখায় এ বইয়ে মা-বাবারা পেয়ে যাবেন সন্তানপালনের নানা দিকনির্দেশনা। প্যারেন্টিং মানে শুধু সন্তান লালনপালন নয়, বরং তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়ক পরিবেশ গড়ে তোলা। প্যারেন্টিংয়ের দায়িত্ব যে সবসময় প্যারেন্ট বা বাবা-মায়েরাই করেন, তা নয়। পরিবারের অন্য সদস্য যেমন দাদা-দাদি, নানা-নানি বা অন্য আত্মীয়স্বজনরাও এ দায়িত্ব পালন করে থাকেন। শিশুকে সুষম খাদ্য, স্বাস্থ্য, নিরাপদ পরিবেশ দেওয়ার পাশাপাশি শেখাতে হয় নৈতিক গুণাবলি, দায়িত্ববোধ, সহনশীলতা ও সদাচরণ। পরিবারই শিশুর প্রথম পাঠশালা। সময়ের সঙ্গে সঙ্গে সন্তান লালনপালনে তৈরি হয় নতুন নতুন জটিলতা। তখন সন্তানের সঙ্গে ডিল করতে হয় ক্রিয়েটিভভাবে। এ ভাবনা থেকেই ডা. তপতী মণ্ডল ও লেখক অরুণ কুমার বিশ্বাস তাদের বইয়ে তুলে ধরেছেন ‘ক্রিয়েটিভ প্যারেন্টিং’য়ের ধারণা, যা সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে এক আধুনিক ও প্রয়োজনীয় পথনির্দেশনা। স্নেহ-ভালোবাসায় যে শিশু বেড়ে ওঠে তার জন্য সাজানো বাগানের দরকার হয় না, পৃথিবীকে সে নিজেই সাজানো বাগান বানাতে পারবে। তাই সন্তান প্রতিপালনে প্যারেন্টিং গুরুত্বপূর্ণ একটি বিষয়। অভিজ্ঞ চিকিৎসক ডা. তপতী মণ্ডল এবং পাঠকপ্রিয় লেখক অরুণ কুমার বিশ্বাস যৌথ লেখনীর মাধ্যমে প্রচলিত ধারার বাইরে ‘ক্রিয়েটিভ প্যারেন্টিং’ নামে সন্তান লালনের একটি সুষ্ঠু পদ্ধতি তুলে ধরেছেন, যা অভিভাবকদের সন্তান প্রতিপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে লেখকদ্বয় মনে করেন। সন্তান প্রতিপালনে যে মা-বাবা সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তারা এ বইটি পড়ে মন এবং মগজের অনেক আগল খুলতে পারবেন। তো আর দেরি কেন, সন্তানের ভালো বন্ধু হয়ে ওঠার জন্য ‘ক্রিয়েটিভ প্যারেন্টিং’ বইটিকে আপনার বন্ধু বানিয়ে নিন। পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড থেকে প্রকাশিত এ বইটি সংগ্রহ করতে পারবেন ৩২০ টাকা মূল্যে। বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন শিল্পী প্রসূন হালদার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ