নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ মার্চ, ২০২৬
৫:৪৯ অপরাহ্ণ
105 ভিউ

নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৫:৪৯ 105 ভিউ
ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। রিবাউন্ড সম্পর্ক হলো পুরনো সম্পর্কের ঠিক পরে নতুন কারো সঙ্গে থাকা। মূলত এখানে নতুন মানুষটা নয়। বরং নিজের ক্ষত ঢাকার চেষ্টা বা ব্যথা ভুলে যাওয়ার উপায়। সহজ ভাবে বললে বোঝায়, নিজেকে বোঝানোর চেষ্টা যে ‘আমি ঠিক আছি।’ তবে এটা মোটেও ভালো নয়। সম্পর্ক ভাঙার পরে নিজেকে সময় দিতে হয়। ব্যথা অনুভব করতে হয়, সবটা হজম করতে হয়। যদি এই সময় না নেন, তাহলে পুরনো অনুভূতিগুলো ফিরে আসে। নতুন কারো সঙ্গে থাকা মানে আগের সম্পর্কের সাথে তুলনা করা। যেমন, ‘আমার সাবেক যেমন হাসত, ও তেমন হাসে না।’ এই তুলনা আপনাকে পুরনো সম্পর্কের মধ্যে আটকে রাখে। রিবাউন্ড সম্পর্ক শুধু আপনার জন্য নয়, নতুন মানুষটার জন্যও সমস্যা তৈরি করে। আপনি যদি এখনও আগের সম্পর্কের আবেগে বেঁধে থাকেন। তবে নতুন পার্টনারকে ঠিকমতো ভালোবাসা দিতে পারবেন না। সে বিভ্রান্ত হবে। এক সময় তার মনে হতেই পারে যে, সে ব্যবহার হচ্ছেন। এটি একদমই ঠিক নয়। পুরনো ভুল বা খারাপ অভ্যাস নতুন সম্পর্কেও ফিরে আসে। সম্পর্ক ভাঙা মানে হলো নিজেকে বুঝার সুযোগ। কিন্তু রিবাউন্ড সম্পর্কতে আপনি সেই সুযোগটা পাবেন না। রিবাউন্ড করলে আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই, সান্ত্বনা বা আত্মবিশ্বাসের জন্য। এতে ভবিষ্যতে আরও হৃদয়ভাঙতে পারে। ভালো সম্পর্কের জন্য দরকার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা। অন্য কারো ওপর ভরসা করা নয়। নিজেকে সময় দিন, ব্যথা অনুভব করতে দিন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। পরিবারের কাছে থাকুন। নতুন কিছু শিখুন, নিজের পছন্দে ব্যস্ত থাকুন। প্রয়োজনে প্রফেশনালের সঙ্গে কথা বলাও সাহায্য করতে পারে। রিবাউন্ড সম্পর্ক যতই সহজ মনে হোক, সত্যিকারের সুস্থ হওয়ার জন্য সময় দরকার। ব্যথার মুখোমুখি হওয়া কঠিন। কিন্তু এটাই আপনাকে দ্রুত সুস্থ করে। নিজের সেরে ওঠার দিকে মন দিন। তারপরই আসল ও সঠিক সম্পর্কের জন্য প্রস্তুত হবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন