৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ – বর্ণমালা টেলিভিশন

৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ February, ২০২৬ | ১০:২৮ 151 ভিউ
বলিউড অভিনেতা সাইফ আলি খান তার অনবদ্য ফ্যাশন সেন্স ও রুচিশীল পোশাকের জন্য বরাবরই পরিচিত। এবার মুম্বাইয়ে একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি পুরো কালো রঙের একটি পোশাকে হাজির হয়ে নজর কেড়েছেন এই অভিনেতা। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে মুম্বাইয়ের একটি টিফানি অ্যান্ড কো. বুটিক পরিদর্শন করেন সাইফ। সেখান থেকে বের হওয়ার সময় দুজন ক্যামেরাবন্দি হন যেখানে কারিনার হাতে ছিল একটি শপিং ব্যাগ, আর সাইফের পোশাকে একটি ঝলমলে বিলাসবহুল ব্রোচে আলাদাভাবে নজর কাড়ে। জানা যায়, ব্রোচটি টিফানি অ্যান্ড কো.-র বিখ্যাত ডিজাইনার জঁ শ্লুমবার্গারের তৈরি। সোথেবিজ ওয়েবসাইট অনুযায়ী, এর মূল্য ৪৭,০০০ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৪২.৪ লাখ রুপি। এই ১৮ ক্যারেট ব্রোচটি হলুদ সোনা ও প্লাটিনাম দিয়ে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে রুবি, হীরা ও সিট্রিন পাথর। পাখির আকৃতির এই নকশায় রয়েছে ৭১টি গোলাকার হীরা, একটি রাউন্ড রুবি এবং একটি কুশন-শেপড সিট্রিন। এখানে বসানো প্রতিটি হীরার ওজন প্রায় ৩ ক্যারেট, সিট্রিনটির ওজন ৫৫ ক্যারেট। পুরো ব্রোচটির ওজন ৪০.৩ গ্রাম। মূলত বিলাসবহুল এই নকশার কারণেই ব্রোচটির দাম এত বেশি। টিফানি বুটিকে সাইফ ও কারিনার পোশাক এদিন সাইফ আলি খানের পরনে ছিল কালো রঙের স্ট্রেট প্যান্ট, তার সঙ্গে ম্যাচিং টি-শার্ট ও একটি টেইলার্ড ব্লেজার। আর পোশাকে থাকা রুবি-হীরা-সিট্রিনের ব্রোচটি অভিনেতার ব্যক্তিত্বে যোগ করে ‘নট-সো-কোয়ায়েট লাক্সারি’-র ছোঁয়া। তার এই লুকটাকে পূর্ণতা দেয় কালো জুতা ও রোদচশমা। অন্যদিকে, কারিনা কাপুর খানকে দেখা যায় হাঁটু পর্যন্ত লম্বা ক্লাসিক কালো পোশাকে। খোলা চুল, স্টাডেড নেকলেস, কানের দুল ও ব্রেসলেট দিয়ে এদিন নিজেকে সাজিয়েছিলেন বলিউড অভিনেত্রী। তার প্রিন্টেড কালো স্টিলেটো জুতা লুকটিকে করে তোলে আরও আকর্ষণীয় ও এলিগ্যান্ট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ