‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম – বর্ণমালা টেলিভিশন

‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ | ১০:০৪ 50 ভিউ
পাকিস্তানের হিপ-হপ জগতে খুবই জনপ্রিয় ও সাড়া জাগানো শিল্পী হলেন তালহা আনজুম।দেশটির জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সাম্প্রতিক প্রকাশিত পাঁচ বছরের ‘রিওয়াইন্ড’ তালিকায় টানা পঞ্চমবারের মতো শীর্ষে অবস্থান করছেন এই তরুণ গায়ক। সম্প্রতি স্পটিফাই পাকিস্তান তাদের ইনস্টাগ্রাম পোস্টে শীর্ষ শিল্পীদের তালিকা প্রকাশ করে। সেখানে তালহা আনজুমের পর রয়েছেন আতিফ আসলাম, উমাইর, হাসান রহিম, নুসরাত ফতেহ আলি খান, তালহা ইউনুস, রাহাত ফতেহ আলি খান, আবদুল হান্নান, মানু এবং আসিম আজহার। ‘ইয়াং স্টানার্স’ ব্যান্ডের একজন সদস্য হিসেবে তালহা ইউনুসের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আনজুম। তার গানে তীক্ষ্ণ কথনশৈলীর পাশাপাশি পরিচয়, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়। ‘গুমান’, ‘আফসানায়’, ‘বাজ’, ‘ডাউনার্স অ্যাট ডাস্ক’ এবং ‘লাম’—এ ধরনের গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। চলতি বছর তিনি ‘২এএম ইন লন্ডন’ শিরোনামে নতুন একটি সিঙ্গেলও প্রকাশ করেন। পরিসংখ্যান বলছে, আতিফ আসলামের মতো মূলধারার পপ শিল্পী এবং নুসরাত ও রাহাত ফতেহ আলি খানের মতো কিংবদন্তিরা এখনো বিপুল শ্রোতাপ্রিয়তা ধরে রেখেছেন। তবে তালহা আনজুম প্রতিনিধিত্ব করছেন নতুন এক প্রজন্মকে, যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ও তরুণদের সংস্কৃতিনির্ভর সংগীতে এগিয়ে যাচ্ছে। গত বছরও আতিফ আসলাম থেকে রাহাত ফতেহ আলী খানদের পেছনে ফেলেন তরুণ গায়ক তালহা আনজুম। তবে গতবারের মতো এবারও এ তালিকায় ৫ নাম্বারে রয়েছেন তালহা ইউনুস। তালহা আনজুম ও তালহা ইউনুসকে অনেকেই আপন ভাই ভাবেন। ভাই না হলেও শৈশব থেকেই তাদের বন্ধুত্ব। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান তারা। প্রথম জনপ্রিয়তা আসে ২০১৩ সালে তাদের গান ‘বার্গার-এ-করাচি’ দিয়ে। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা। এরপর দুজনেই একক ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন। ২০২৩ সালে তালহা আনজুম তার প্রথম একক অ্যালবাম ‘ওপেন লেটার’ প্রকাশ করেন, যা তাকে ২৩তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে দুটি মনোনয়ন এনে দেয়। এর পরের বছর তিনি দ্বিতীয় একক অ্যালবাম ‘মাই টেরিবল মাইন্ড’ প্রকাশ করেন। গত বছর পাকিস্তান সুপার লিগের থিম সংয়েও আলী জাফরসহ অন্য শিল্পীদের সঙ্গে কণ্ঠ দেন তালহা আনজুম। পাকিস্তানে হিপ-হপে নতুন উচ্চতা: তালহার সাফল্যের গল্প ২০২৪ সালে পাকিস্তানে র‍্যাপের গল্প বলতে গেলে মূলত উঠে আসে তালহা আনজুমের নাম। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে তালহা আনজুম এবং ১৫ বছর বয়সী তালহা ইউনুস ‘বার্গার-এ-করাচি’ গানটি প্রকাশ করেন। করাচির উচ্চবিত্ত ও আভিজাত্যপূর্ণ তরুণদের নিয়ে ব্যঙ্গ করে তৈরি সেই গান দ্রুতই আলোচনায় আসে। সময়ের সঙ্গে সঙ্গে এই জুটি ‘ইয়াং স্টানার্স’ হিসেবে করাচির ভিন্ন ভিন্ন উপসংস্কৃতি, সামাজিক বাস্তবতা ও ক্ষমতাকাঠামোর সমালোচনা তুলে ধরেন তাদের গানে। জীবন বদলে দিয়েছে হিপ-হপ সাধারণত প্রচারবিমুখ হলেও বছর দুয়েক আগে নিজের অনুপ্রেরণা নিয়ে মুখ খুলেন তালহা।তিনি বলেন, আমার চারপাশের মানুষ—আমার প্রযোজক জোখায় ও উমায়ের তাহির, আমার বন্ধু ও ভাই তালহা ইউনুস ও জেজে ৪৭—আমাকে অনুপ্রাণিত করে। আর সবচেয়ে বড় কথা, হিপ-হপ আমার জীবন বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ২৮ লাখের বেশি অনুসারী এবং স্পটিফাইয়ে কোটি কোটি শ্রোতা থাকা এই শিল্পী মনে করেন, যে কাজ ভালোবাসা দিয়ে করা হয়, সেটাই একসময় বিশ্বজুড়ে পৌঁছে দেয়।’ অভিনয় নিয়ে ভাবনা অভিনয়ে পুরোপুরি আসার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আনজুম। তার ভাষায়, সংগীতই আমার আসল জায়গা। তবে ভালো সুযোগ পেলে অভিনয় করতেও আপত্তি নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা